এনভিডিয়া কেলেঙ্কারি: ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় সংঘাত, মুখোমুখি দুই মন্ত্রী

Editorial Transparency & Correction Notice
This report is published through the PothikTV editorial workflow. Sources, evidence, revisions and material corrections are documented where available.
No material correction has been recorded for this story.World ডেস্ক: ১৩ নভেম্বর ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন
প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া কেলেঙ্কারির রেশ এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভা পর্যন্ত পৌঁছেছে। উন্নত মানের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ রপ্তানি তদারকিতে ব্যর্থতার দায় নিয়ে ট্রাম্পের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সরাসরি বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লাটনিক ও তার বিভাগকে দায়ী করেছেন। এ নিয়ে মার্কিন রাজনীতির সব পক্ষ থেকেই লাটনিকের ওপর চাপ বাড়ছে।
সাম্প্রতিক ঘটনাপ্রবাহে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে পদচ্যুত করা হয়। চীনা গোয়েন্দা সন্দেহে অভিযুক্ত এক নারী ব্যবসায়ীর সাথে তার প্রেমের সম্পর্কের তথ্য সামনে আসার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই নারী মেগাস্পিড নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি এনভিডিয়ার চিপ চীনে পাচার করছিল। মার্কিন সরকারি সংস্থাগুলো মেগাস্পিড নিয়ে তদন্ত করলেও সংস্থাটিকে মার্কিন প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করতে নিষিদ্ধ তালিকার অন্তর্ভুক্ত করা হয়নি।
সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, একাধিক মার্কিন সংস্থা মেগাস্পিডকে এনটিটি লিস্ট বা কাঙ্ক্ষিত নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করার পক্ষে ছিল। কিন্তু বাণিজ্য বিভাগের গড়িমসির কারণে এটি আটকে যায়। বেসেন্ট বলেন, এ বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে বাণিজ্য বিভাগের কাছেই মূল ক্ষমতা ছিল, তাই তাদের অভ্যন্তরীণ প্রক্রিয়া নিয়ে তাদেরকেই প্রশ্ন করা উচিত।
বাণিজ্য বিভাগের এই ভূমিকা নিয়ে আগামী মাসে সিনেট ব্যাংকিং কমিটির সামনে বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লাটনিককে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে কংগ্রেসের অন্যান্য কমিটি লাটনিক এবং তার বিভাগকে এনভিডিয়া ও জেনসেন হুয়াং সংক্রান্ত সমস্ত রেকর্ড সংরক্ষণের নির্দেশ দিয়েছে। চিপ চীনে পাচারের এই খবরে উদ্বেগ প্রকাশ করে বেসেন্ট জানান, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিলেন যে চীন যেন H100-এর ওপরের কোনো চিপ না পায়। এই চিপের পাচার এআই প্রতিযোগিতায় চীনকে সুবিধা দেবে এবং আমেরিকান কোম্পানিগুলোর ক্ষতি করবে।
এদিকে বেসেন্ট কেবল বাণিজ্য বিভাগকেই নয়, এনভিডিয়াকেও অভিযুক্ত করেছেন। তিনি প্রশ্ন তোলেন, এনভিডিয়া কি তাদের গ্রাহক প্রতিষ্ঠানগুলো সম্পর্কে সঠিকভাবে জানত? চিপ যাতে কোনো ভুয়া বা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে চীনে না পৌঁছায়, তা নিশ্চিত করতে তাদের কি কোনো শক্তিশালী ব্যবস্থা ছিল? তিনি দাবি করেন, এই ঘটনার জন্য এনভিডিয়ার দায়িত্বশীলদের জবাবদিহিতার আওতায় আনা জরুরি।
ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে এভাবে দুই উচ্চপদস্থ কর্মকর্তার দ্বন্দ্বে জড়িয়ে পড়ার দৃশ্য বিরল। তবে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বেসেন্ট ও লাটনিকের মধ্যে পূর্ব থেকেই টানাপোড়েন ছিল। ২০২৪ সালে ট্রাম্পের ট্রেজারি সেক্রেটারি পদের জন্য এই দুজনের মধ্যে প্রতিযোগিতা হয় এবং গত বছর শুল্ক নীতি নিয়েও তারা ভিন্ন মেরুতে ছিলেন।
রাজনীতিতে এই ঘটনার প্রভাব বেশ সুদূরপ্রসারী হচ্ছে। সিনেট ব্যাংকিং কমিটির চেয়ারম্যান রিপাবলিকান সেনেটর টিম স্কট সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, সাম্প্রতিক প্রতিবেদনগুলো মার্কিন জাতীয় নিরাপত্তা এবং সংবেদনশীল প্রযুক্তি সুরক্ষার বিষয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা বাণিজ্য বিভাগের সিদ্ধান্ত ও নথিপত্র নিয়ে তদন্ত শুরু করেছেন।
ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের অভিযোগ, ট্রাম্প প্রশাসনের শুল্ক সংক্রান্ত নীতিমালা ও আদেশের সুযোগ নিয়ে এনভিডিয়ার শক্তিশালী H200 চিপ আন্তর্জাতিক বাজার ঘুরে মার্কিন পরিদর্শন শেষে চীনা ফার্মগুলোর কাছে বিক্রির সুযোগ তৈরি করা হয়েছে। যা জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে বলে ডেমোক্র্যাট নেতাদের দাবি। এনভিডিয়ার ঘটনাটি এখন শুধুই একটি করপোরেট কেলেঙ্কারি নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সংঘাতের নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সম্পর্কিত সংবাদ
এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ
World →Corroborating Sources & Evidence
Corrections & Audit Trail
Material changes and newsroom transparency notes associated with this report.
SEO & Schema.org
- Schema type
- NewsArticle
- Canonical URL
- https://pothiktv.com/%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a1%e0%a7%8b/
- Slug
- %e0%a6%8f%e0%a6%a8%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a1%e0%a7%8b






