মাগুরায় ইসলামিক বক্তা আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

1 min read 0 words 7 views

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে ও ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোকে নিয়ে ব্যঙ্গাত্মক ও অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে ইসলামিক বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে মাগুরায় একটি মানহানির মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব, মাগুরার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে প্রচারিত এক বক্তব্যে মুফতি আমির হামজা আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে অবমাননাকর ও অশালীন শব্দ ব্যবহার করেছেন। এ ধরনের মন্তব্য মর্যাদাহানিকর ও আপত্তিকর বলে দাবি করেন তিনি।

Related Articles

খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের শোক ও সমবেদনা প্রকাশ

1 min read 0 words 651 views সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ইন্তেকালে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 1.3K views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

রিমান্ড শুনানিতে ফাঁস ভয়াবহ লোমহর্ষক নির্যাতনের কাহিনি, কাঁপল আদালত

1 min read 1 words 183 views বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সদ্য সাবেক এমডি সাফিকুর রহমানসহ চার আসামির রিমান্ড শুনানিতে শিশু গৃহকর্মী মোহনাকে নির্যাতনের ভয়াবহ ও…

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার মরদেহ, জানাজায় প্রস্তুত রাজধানী

1 min read 3 words 255 views সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়…

বিইউপিসির নেতৃত্বে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই

1 min read 3 words 165 views দেলোয়ার হোসাইন মাহদী: সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা এবং ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত বাংলাদেশ ইউনিটি প্রেস ক্লাব (বিইউপিসি) আনুষ্ঠানিক…

Responses