POTHIKTV

পূর্ব আফ্রিকার ছোট্ট দেশ রুয়ান্ডা, অপুর্ব এক দেশ

পূর্ব আফ্রিকার ছোট্ট দেশ রুয়ান্ডা। রাজধানী কিগালিতে পৌঁছে প্রথমেই চোখে পড়েছে শহরটির পরিচ্ছন্নতা, সুশৃঙ্খল রাস্তাঘাট আর পাহাড়ের ঢাল বেয়ে গড়ে ওঠা ঘরবাড়ি। রাস্তা কখনো ওপরে উঠেছে, কখনো নেমে গেছে নিচে। পাহাড়ের গায়ে ছড়িয়ে আছে নানা রঙের ঘর। কিগালি ছেড়ে যতই গ্রামাঞ্চলের দিকে এগিয়েছি, ততই বদলেছে দৃশ্যপট। সবুজ পাহাড়, মাঝখানে উপত্যকা, ঢালু জমিতে চাষাবাদ। কোথাও পাহাড়ের […]

পূর্ব আফ্রিকার ছোট্ট দেশ রুয়ান্ডা, অপুর্ব এক দেশ

পূর্ব আফ্রিকার ছোট্ট দেশ রুয়ান্ডা। রাজধানী কিগালিতে পৌঁছে প্রথমেই চোখে পড়েছে শহরটির পরিচ্ছন্নতা, সুশৃঙ্খল রাস্তাঘাট আর পাহাড়ের ঢাল বেয়ে গড়ে ওঠা ঘরবাড়ি। রাস্তা কখনো ওপরে উঠেছে, কখনো নেমে গেছে নিচে। পাহাড়ের গায়ে ছড়িয়ে আছে নানা রঙের ঘর।
কিগালি ছেড়ে যতই গ্রামাঞ্চলের দিকে এগিয়েছি, ততই বদলেছে দৃশ্যপট। সবুজ পাহাড়, মাঝখানে উপত্যকা, ঢালু জমিতে চাষাবাদ। কোথাও পাহাড়ের মাথায়, কোথাও ঢালে ঘরবাড়ি। বেশির ভাগ বাড়ির ছাদ টিনের, তবে আকার ও রঙে বৈচিত্র্য আছে।
মুসানজের সিউভে এলাকায় এসে দৃশ্যপট কিছুটা বদলে গেল। পাহাড় যেন কিছুটা দূরে সরে গেছে। অপেক্ষাকৃত সমতল ভূমি, উন্নত দোকানপাট, মানুষের উপস্থিতি বেশি।
এই দেশের ইতিহাসে গভীর মানবিক বিপর্যয় আছে। ১৯৯৪ সালের গণহত্যার স্মৃতি রুয়ান্ডার জাতীয় জীবনের অবিচ্ছেদ্য অংশ।
রুয়ান্ডাকে বলা হয় হাজার পাহাড়ের দেশ। পরিচ্ছন্নতা রুয়ান্ডান জনগোষ্ঠী এবং সরকারি ব‍্যবস্থাপনার অনন‍্য পরিচয়।
রুয়ান্ডা, পূর্ব আফ্রিকা | অক্টোবর ২০২৬

0
0 comments·0 shares