বাকাইল উচ্চ বিদ্যালয় মাঠে বন্ধুমহল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাকাইল উচ্চ বিদ্যালয় মাঠে বন্ধুমহল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার সদর বাকাইল উচ্চ বিদ্যালয় মাঠে ১৬ অক্টোবর শুক্রবার, বিকালে যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত বন্ধুমহল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলা যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ইতিবাচক সমাজ গঠনে সহায়তা […]

বাকাইল উচ্চ বিদ্যালয় মাঠে বন্ধুমহল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সদর বাকাইল উচ্চ বিদ্যালয় মাঠে ১৬ অক্টোবর শুক্রবার, বিকালে যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত বন্ধুমহল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
খেলাধুলা যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ইতিবাচক সমাজ গঠনে সহায়তা করে। এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকলে স্থানীয় পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরি এবং তরুণদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধির সুযোগ আরও সম্প্রসারিত হবে
খেলাকে ঘিরে মাঠে ফুটবলপ্রেমী দর্শকদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য এবং মজলিশপুর ইউনিয়ন পরিষদের সম্ভ্রাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিয়ামত খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ০৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ওলি মিয়া।
বিশেষ অতিথি ও আমন্ত্রিত ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ৩ নং সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্ভ্রাব্য পদপ্রার্থী, সহকারী সরকারি আইন কর্মকর্তা ও সুহিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলাউদ্দিন মুন্সী রোবেল, অ্যাডভোকেট বশির আহমেদ প্রমূখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মজলিশপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আওয়াল মিয়া, মজলিশপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মানিক মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মিজানুর রহমান, মজলিশপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. আব্দুল আওয়াল, যুবদলের সিনিয়র সহসভাপতি তৌফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন ০২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুখলেছ মিয়া, কৃষক দলের সভাপতি হারুন মিয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল মোবারক ও সাধারণ সম্পাদক মাসুম মিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা জাসাসের সহ-সাধারণ সম্পাদক আতীকুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকদের এ উদ্যোগ স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক ঐক্য জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
