POTHIKTV

সরাইলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যায় প্ররোচনা

সরাইলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যায় প্ররোচনা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামে সাদ্দাম আহমেদ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘরের জানালার শিকের সঙ্গে মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া এবং পাশে কাটা নাইলনের দড়ি উদ্ধারের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন স্বজনরা। পরিবারের অভিযোগ, মৃত্যুর আগের দিন টাকা লেনদেন ও বিরোধের জেরে […]

সরাইলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যায় প্ররোচনা

সরাইলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যায় প্ররোচনা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল
উপজেলার তেলিকান্দি গ্রামে সাদ্দাম আহমেদ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে।
ঘরের জানালার শিকের সঙ্গে মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া এবং পাশে কাটা নাইলনের দড়ি উদ্ধারের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন স্বজনরা।
পরিবারের অভিযোগ, মৃত্যুর আগের দিন টাকা লেনদেন ও বিরোধের জেরে সাদ্দামকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। পরদিন ১৮ অক্টোবর ভোরে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। স্বজনদের দাবি, ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে এবং প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা চলছে।
এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দণ্ডবিধির ৩০৬ ধারায় মামলা হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদনের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাদ্দামের মৃত্যু আত্মহত্যা, আত্মহত্যায় প্ররোচনা নাকি হত্যাকাণ্ড—তা নিশ্চিত হতে তদন্ত ও সংশ্লিষ্ট প্রতিবেদন প্রকাশের অপেক্ষা করছেন স্বজনরা।

0
0 comments·0 shares

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ

Community →