POTHIKTV

সরাইলে মব সন্ত্রাসের প্রতিবাদে কৃষক দলের মিছিল, রুমিন ফারহানাকে হুঁশিয়ারি

সরাইলে মব সন্ত্রাসের প্রতিবাদে কৃষক দলের মিছিল, রুমিন ফারহানাকে হুঁশিয়ারি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সম্প্রতি সংঘটিত মব সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, সরাইল উপজেলা শাখা। প্রতিবাদ মিছিল থেকে বক্তব্য দিতে গিয়ে সরাইল উপজেলা কৃষক দলের আহ্বায়ক মশিউর রহমান ব্যারিস্টার রুমিন ফারহানার উদ্দেশে হুঁশিয়ারিমূলক বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, থানা […]

সরাইলে মব সন্ত্রাসের প্রতিবাদে কৃষক দলের মিছিল, রুমিন ফারহানাকে হুঁশিয়ারি

সরাইলে মব সন্ত্রাসের প্রতিবাদে কৃষক দলের মিছিল, রুমিন ফারহানাকে হুঁশিয়ারি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সম্প্রতি সংঘটিত মব সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, সরাইল উপজেলা শাখা।
প্রতিবাদ মিছিল থেকে বক্তব্য দিতে গিয়ে সরাইল উপজেলা কৃষক দলের আহ্বায়ক মশিউর রহমান ব্যারিস্টার রুমিন ফারহানার উদ্দেশে হুঁশিয়ারিমূলক বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে যেভাবে মব সৃষ্টি করা হচ্ছে, তা অনাকাঙ্ক্ষিত ও অন্যায়।
মশিউর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় কিংবা সরকারি দপ্তরে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল প্রতিবাদ জানাবে এবং দলীয়ভাবে তা প্রতিহত করার কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, দেশে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কোনো অভিযোগ বা দাবি থাকলে তা আইনসম্মত ও গণতান্ত্রিক পদ্ধতিতে উপস্থাপন করা উচিত।সরাইলে সাম্প্রতিক ঘটনাগুলোকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা মধ্যে দিয়ে কৃষক দলের এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

0
0 comments·0 shares

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ

Community →