জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নতুন পরিচালক হচ্ছেন ডা. ইব্রাহিম চৌধুরী
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রক্রিয়ার পর শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
