POTHIKTV
post

আধুনিকতার উন্মাদনা: তেল আবিবের রাতের গল্প

ইসরাইল—আধুনিকতা ও ‘মুক্তচিন্তার’ নামে এক উন্মাদনা ও পাপের নগরী তেল আবিব, যেখানে রাত নামলে শুধু আলো নয়, জেগে ওঠে কামনার নগ্ন উদযাপন। সৈকতের নির্লজ্জ ‘নিউড বিচ’, বারে বারে মাতাল উল্লাস, আর প্রাইড প্যারেডের নাম করে সমাজের মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়—সবকিছু যেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলে। জুন মাসে আয়োজিত ‘টেল আভিভ প্রাইড প্যারেড’ আসলে এক ধরনের আত্মমগ্নতা আর […]

June 28, 2025
post

হে কারবালার মাটি! তুমি নীরব কেন?

হে কারবালার মাটি! তোমাকে প্রশ্ন করি, নির্ভয়ে, ব্যথায়, রক্তঝরা হৃদয়ে— তুমি নীরব ছিলে কেন, যখন হোসাইন আঃ-কে নিঃসঙ্গ মরুভূমিতে তৃষ্ণায় কাঁপতে দেখলে? তুমি চিৎকার করোনি কেন, যখন ৭২ জন নিষ্পাপ প্রাণ আল্লাহর পথে শহীদ হল তোমার বুকে? তুমি কীভাবে সহ্য করলে আলী আসগরের ক্ষুধার কান্না, যে কণ্ঠে মধুরতা ছিল নবীজির আযানের মতো? তুমি কাঁপোনি, যখন […]

June 27, 2025
post

ইমাম হোসাইন (আঃ): সত্য, ন্যায় ও আধ্যাত্মিক বিপ্লবের প্রতীক

লিটন হোসাইন জিহাদ:  হিজরি চতুর্থ সনের তৃতীয় শা’বান মাসে, মদিনার আল-দাউর অট্টালিকায় জন্মগ্রহণ করেন এক বিজয়ী আত্মা—ইমাম হোসাইন (আঃ)। তিনি ছিলেন নবী মুহাম্মাদ (সা.) ও হযরত ফাতিমা (রা.)’র পুত্র, এবং আলী (রা.)’র দ্বিতীয় কণ্ঠ ও কলিজার টুকরো। নবী (সা.) তাঁকে কাঁধে তুলে তুলে বলতেন, “হোসাইন আমার, আর আমি হোসাইনের।” এই বাক্য ছিল শুধু প্রমোদ নয়, […]

June 27, 2025
post

ইতিহাস যখন নেমে আসে অন্ধকারের মুখোশ পরে

  সময়ের পাঁজরে যুলুমের অঙ্কুর লিটন হোসাইন জিহাদ যেখানে আলোর দ্যুতি থেমে যায়, সেখানে জন্ম নেয় ক্ষমতার অন্ধ ব্যাধি। আরবের মরুদ্যানে, যেখানে মদিনা ছিল নৈতিকতার চূড়া, সেখানেই উঁকি দিল এক নতুন সময় — যার নাম ইতিহাস রেখেছে: ইয়াজিদ। সে ছিল না নামাজের গাম্ভীর্যে পবিত্র, সে ছিল না কোরআনের আয়াতের প্রেমিক। তার মসনদ ছিল মদ আর […]

June 27, 2025
post

বিদ্যুৎহীন ইসরায়েল, প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ ইরান

সোমবার সকাল থেকেই ইরান ও ইসরায়েল মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। দিনভর দুই পক্ষই পাল্টাপাল্টি বিমান হামলা চালিয়েছে, যা এই সংঘাতকে আরও জটিল ও আশঙ্কাজনক করে তুলেছে। ইসরায়েলের পরিস্থিতি ইরান ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর ফলে ওই অঞ্চলের প্রায় আট হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে। ইসরায়েলের একটি প্রধান জ্বালানি কোম্পানি জানিয়েছে, তাদের […]

June 23, 2025
post

প্রতিশোধ নিল ইরান:আমেরিকার নৌবহরের ঘাঁটিতে পাল্টা হামলা

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল সংঘাতে ইসলাম বিদ্বেষী ইহুদিবাদী দখলদার ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে ইরানের পারমাণবিক ঘাঁটিতে হামলা চালিয়ে যে হুংকার দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ২৪ ঘন্টা না যেতেই তা যেনো ধূলোয় মিশে গেছে এখন। ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে আমেরিকার চালানো সেই হামলার জবাবে এবার পাল্টা হামলা চালিয়ে ট্রাম্পের কলিজায় কাঁপন ধরিয়ে […]

June 23, 2025
post

ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালে রোগীদের বিভ্রান্ত করায় দুই দালালের কারাদণ্ড ও জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে রোগীদের বিভ্রান্ত করার অভিযোগে দুই দালালকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে। আটককৃতরা হলেন লক্ষ্মণ সূত্রধর (৩২) ও নারগিস আক্তার (৬০)। লক্ষ্মণকে ৫ দিনের ও নারগিসকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসাথে উভয়কে ২০০ টাকা করে জরিমানাও করা হয়েছে। লক্ষ্মণকে শুক্রবার এবং […]

June 23, 2025
post

দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে অস্ত্রসহ আটক করেছে কোস্ট গার্ড

মো:সুজন,  মোংলা : অভিযানে সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (২৩ জুন ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক প্রেস রিলিজে সাংবাদিকদের এ তথ্য জানান। আটক ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম সহযোগী হলেন খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা মোঃ সোহেল হোসেন […]

June 23, 2025
post

United People Global: Empowering Youth Leaders for a Sustainable Future in 2025

The Switzerland-based international organization United People Global (UPG) has ushered in a new era of sustainable development by empowering youth worldwide. In 2025, its contributions to education, health, environment, and social equity have become unparalleled. Through the UPG Sustainability Leadership Program 2025, young people’s leadership skills are being honed, and community-based initiatives are gaining momentum, […]

June 23, 2025
post

​ছেলের কোপে বাবার হাত বিচ্ছিন্ন

লিটন হোসাইন জিহাদ, ব্রাহ্মণবাড়িয়া:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চানপুর গ্রামে সরকারি পুকুর নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন  রোববার (২২ জুন) সকালে এ ঘটনায় ছেলের কোপে বাবার হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামের ইছামদ্দিন নামের এক ব্যক্তি সরকারি লিজে নেওয়া একটি পুকুরে চুন ছিটাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষ হুমায়ুন কবীর, ইদ্রিস মোল্লা এবং ইদ্রিসের ছেলে মেহেদী পুকুরপাড়ে গিয়ে ইছামদ্দিনকে ডেকে এনে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে বাবাকে রক্ষা করতে ইছামদ্দিনের ছেলে আমিনুল ইসলাম দৌড়ে গেলে তাকেও ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। এক পর্যায়ে হামলাকারীরা আমিনুলের হাত কাটার চেষ্টা করলে সে দ্রুত হাত সরিয়ে নেয়। সেই কোপ গিয়ে লাগে ইদ্রিস মোল্লার হাতে, যার ফলে তার হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত ইদ্রিসকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে, ইছামদ্দিন ও আমিনুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে হুমায়ুন কবীরের লোকজন বাধা দিলে বিজয়নগর থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য দু’জনকেই ঢাকা পাঠানো হয়। স্থানীয়দের দাবি, গত ১৩ বছর ধরে ইছামদ্দিন সরকারি লিজে পুকুরটি ব্যবহার করে মাছ ও কৃষি চাষ করে আসছেন। অন্যদিকে হুমায়ুন কবীররা বিএস দলিল দেখিয়ে দাবি করছেন, এটি তাদের পারিবারিক সম্পত্তি।​ এই সংক্রান্ত বিরোধে বাংলাদেশ রেলওয়ে হুমায়ুন কবীরসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে এবং বিএস বাতিল করেছে বলেও জানান স্থানীয়রা। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।”  

June 22, 2025