POTHIKTV
post

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তীর উৎসবের লোগো উন্মোচন

গৌরব ও ঐতিহ্যের ৫০ বছর পূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তী উৎসবের লোগো উন্মোচন করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয়- সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আজীবন সদস্য ব্রাহ্মণবাড়িয়া-৩ […]

August 9, 2026
post

ব্রাহ্মণবাড়িয়ায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়

শারমিন আক্তার: ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার সার্বিক মানোন্নয়ন, গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য জনসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকরা […]

August 9, 2026
post

গোপালগঞ্জ-ঢাকা রুটে ১০ আগষ্ট চালু হচ্ছে”অভিযাত্রী কমিউটার” ট্রেন

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ বাসীর জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১০ আগস্ট থেকে গোপালগঞ্জ-ঢাকা রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে “অভিযাত্রী কমিউটার”ট্রেন । রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের এই উদ্যোগে উচ্ছ্বসিত গোপালগঞ্জের সাধারণ মানুষ। কম খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াতের পাশাপাশি নতুন এই রেলসেবা স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহনেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। […]

August 9, 2026
post

ইসরাইলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পাকিস্তানের

ইসরাইলকে ‘পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি’ উল্লেখ করে দেশটির বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একই সঙ্গে ইসরাইল মোকাবিলায় ‘একটি ঐক্যবদ্ধ সামরিক ফ্রন্ট’ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি। শনিবার (৮ আগস্ট) পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ এসব কথা বলেন। ইসরাইল প্রসঙ্গে খাজা আসিফ বলেন, ‘সব মুসলিম দেশকে […]

August 9, 2026
post

আশুগঞ্জে অবরোধ, ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট

‎লিটন হোসাইন জিহাদ, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় মেঘনায় ড্রেজার দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। ‎শনিবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত  বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল। […]

August 8, 2026
post

গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা […]

August 5, 2026
post

নওগাঁর মান্দা বিলবয়রা গজেশিয়া উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁঃ নওগাঁর মান্দা উপজেলার বিলবয়রা গয়েশিয়া উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মারধর ও অশোভন আচরণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে। একপর্যায়ে তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের হস্তক্ষেপে প্রধান শিক্ষককে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। মঙ্গলবার […]

August 5, 2026
post

ব্রাহ্মণবাড়িয়ায় ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া, ৬ জুন ২০২৬:তরুণদের মধ্যে মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার সচেতনতা এবং নিরাপদ ডিজিটাল নাগরিকত্ব গড়ে তোলার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে “ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি (স্বাধীনতা)” প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় এ […]

June 8, 2026
post

দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা

মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান তিনি। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে অংশগ্রহকারী এবং তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এমন একাধিক আওয়ামী নেতা এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবরটি জানিয়েছে টাইমস অব বাংলাদেশ।দলীয় প্রধানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের জন্যেও বলা […]

May 23, 2026
post

হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল

হামের রোগী ও জরুরি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ডাক্তার ও নার্সদের ঈদে ছুটি হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। যেসব হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা ভর্তি আছে, সে হাসপাতালে ঈদের ছুটির মধ্যে চিকিৎসকরা থাকবেন কি না, নাকি ছুটিতে চলে যাবেন- এ […]

May 23, 2026