POTHIKTV
post

সীতাকুণ্ডে কোস্ট গার্ডের অভিযান: ৯ কোটি টাকার ভারতীয় বস্ত্র ও বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ডে কোস্ট গার্ড শুল্ক কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৯ কোটি টাকা মূল্যের ভারতীয় বস্ত্র ও বিদেশি সিগারেট জব্দ করেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ছোট কুমিরা বাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি কাভার্ড ভ্যানে বিপুল […]

February 16, 2026
post

ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি, সফল অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে

ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার একটি হাসপাতালে দীর্ঘ চার ঘণ্টার জটিল অপারেশনের মাধ্যমে তার টিউমার অপসারণ করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে পোস্ট-অপারেটিভ কেয়ারে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে এবং তাৎক্ষণিক কোনো জটিলতা দেখা যায়নি। তবে নির্মাতা হাসান রেজাউল […]

February 16, 2026
post

‘সিক্রেট ফাইল’-এ মন্ত্রিসভা, কারা থাকছেন তারেকের দলে—জানবে দেশ শপথের দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯টি আসনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর দীর্ঘ দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলের চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে কেমন হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা, শেষ পর্যন্ত কারা জায়গা পাচ্ছেন—এই প্রশ্নে দেশজুড়ে এখন কৌতূহল ও জল্পনা তুঙ্গে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য মন্ত্রীদের নানা তালিকা ঘুরে বেড়ালেও দলীয় নির্ভরযোগ্য […]

February 16, 2026
post

গণভোটে ‘জুলাই সনদ’ অনুমোদন, সংবিধান সংস্কারের পথে নতুন অধ্যায়

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে অনুষ্ঠিত গণভোটে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছেন দেশের অধিকাংশ ভোটার। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, ১২ কোটি ৭৭ লাখ ভোটারের মধ্যে প্রায় সাত কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৬২ শতাংশের বেশি ভোটার ‘হ্যাঁ’ ভোট দেওয়ায় জুলাই সনদ বাস্তবায়নের […]

February 16, 2026
post

বিএনপির বিজয়ে বদলে যেতে পারে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিশাল জয় শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই পরিবর্তনের বার্তা দেয়নি, বরং দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক ক্ষমতার গতিশীলতা পুনর্নির্মাণের সম্ভাবনাও তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, প্রায় দুই দশকের মধ্যে প্রথমবারের মতো একটি প্রতিযোগিতামূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার দেশের পররাষ্ট্রনীতিতে দৃষ্টান্তমূলক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। নানা চ্যালেঞ্জ সামনে থাকলেও তারেক রহমান–এর নেতৃত্বে নতুন সরকার […]

February 16, 2026
post

খোলা আকাশের নিচে শপথ, নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা

দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচিত কোনো সরকার খোলা আকাশের নিচে শপথ নিতে যাচ্ছে। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরাও দ্বিতীয়বারের মতো উন্মুক্ত প্রাঙ্গণে শপথ গ্রহণ করবেন। সংসদ ভবনের সামনের সবুজ চত্বরে এমপি ও মন্ত্রিসভার একযোগে শপথ অনুষ্ঠানকে বিশ্লেষকরা দেখছেন নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা হিসেবে। জুলাই অভ্যুত্থান–পরবর্তী সময়ে জাতীয় সংসদ ভবন এলাকা যেন হয়ে উঠেছে […]

February 16, 2026
post

রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন রুমিন ফারহানা। এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে প্রথমবারের মতো কোনো নারী সরাসরি সংসদ সদস্য নির্বাচিত হলেন। এর আগে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য ছিলেন তিনি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা […]

February 16, 2026
post

আল মাহমুদের ৭ম মৃত্যুবার্ষিকী: ব্রাহ্মণবাড়িয়ায় বিনম্র শ্রদ্ধায় স্মরণ

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি আল মাহমুদ-এর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে তাঁকে স্মরণ করা হয়েছে। রবিবার বিকেল ৪টায় কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্রের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশনের কার্যালয়ে এক আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় কবির আত্মার মাগফিরাত […]

February 15, 2026
post

ভোট পুনঃগণনার দাবি নাসিরুদ্দীন পাটওয়ারীর, শপথ স্থগিতের আবেদন

ঢাকা-৮ আসনের নির্বাচনী ফলাফল ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন প্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারী। ভোট পুনঃগণনার পাশাপাশি ঘোষিত ফলাফলের ভিত্তিতে বিজয়ী প্রার্থীর শপথ গ্রহণ স্থগিত রাখার আবেদন জানিয়েছেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার বরাবর গতকাল শনিবার লিখিত আবেদন করেন নাসিরুদ্দীন পাটওয়ারী। তাঁর পক্ষে আজ রোববার নির্বাচন কমিশনে আবেদনটি জমা দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা কাজী ফখরুল […]

February 15, 2026
post

মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন তামিম ইকবাল

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর নতুন সরকার গঠনের প্রস্তুতি চলছে। আগামী মঙ্গলবারের মধ্যেই শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক নতুন গুঞ্জন—মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দাবি করা হয়, টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। […]

February 15, 2026