নরসিংদীর মাধবদীতে ডেকে নিয়ে ছাত্রদলকর্মী জাহিদুলকে ছুরিকাঘাতে হত্যা

1 min read 1 words 10 views

নরসিংদীর মাধবদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ছাত্রদলকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম (২৫) পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুরের মোশাররফ হোসেন ভূঁইয়ার ছেলে ও ওই ইউনিয়ন ছাত্রদলের কর্মী ছিলেন। তিনি সেকেরচর হাটে ব্যবসা করতেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, জাহিদুলকে রাতে ফোন দিয়ে মাধবদীর নোয়াপাড়ায় ডাকা হয়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান বলেন, ‘তার বুকে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। নিহতের পরিবারের সদস্যরা জানাজা ও দাফন শেষে থানায় মামলা করবেন।

 

Related Articles

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.5K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 1.7K views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

গাজীপুর শ্রীপুরে নার্স দিয়ে ডেলিভারীতে নবজাতকের মৃত্যুর অভিযোগ

1 min read 18 words 395 views মোঃ মিন্টু মিয়া,বিশেষ প্রতিনিধি গাজীপুর:গাজীপুরের শ্রীপুরে ডাক্তারের অনুপস্থিতিতে নার্স দিয়ে প্রসূতির ডেলিভারী করার সময় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে…

৯৯৯-এ ফোন করেও রক্ষা পাননি গৃহবধূ রুপা আক্তার: পুলিশের সহায়তার অভাবের অভিযোগ

1 min read 4 words 19 views স্টাফ রিপোর্টার : রাজধানীর রমনা থানা এলাকায় পারিবারিক কলহকে কেন্দ্র করে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়েছিলেন এক গৃহবধূ…

খুলনায় হোটেল কর্মচারীর দুই হাতের রগ কর্তন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর

1 min read 2 words 50 views খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে আক্তার (৪০) হোসেন নামে এক ব্যক্তির দুই হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার…

Responses