POTHIKTV

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জাল দলিলের অভিযোগ, রেস্টুরেন্ট সিলগালার দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জাল দলিল তৈরি করে সরকারি কাগজপত্রে নামজারি করিয়ে জায়গা দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্থাপনা সিলগালার দাবি জানিয়ে জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কুমারশীল মোড়ের বাসিন্দা মো. আবুল কালাম আজাদ। অভিযোগপত্রে বলা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ব্রাহ্মণবাড়িয়া সদর সহকারী কমিশনার […]

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জাল দলিলের অভিযোগ, রেস্টুরেন্ট সিলগালার দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জাল দলিল তৈরি করে সরকারি কাগজপত্রে নামজারি করিয়ে জায়গা দখলের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত স্থাপনা সিলগালার দাবি জানিয়ে জেলা পুলিশ সুপার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কুমারশীল মোড়ের বাসিন্দা মো. আবুল কালাম আজাদ।

অভিযোগপত্রে বলা হয়েছে, গত সেপ্টেম্বর ২০২৫ তারিখে ব্রাহ্মণবাড়িয়া সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে শুনানির পর কুমারশীল মোড়ের আলী ফার্মেসীর দেয়ালসংলগ্ন জায়গার জাল দলিলের ভিত্তিতে করা নামজারি বাতিলের আদেশ দেন এসিল্যান্ড। সাবরেজিস্ট্রার কার্যালয়ের সহযোগিতায় জালিয়াতির বিষয়টি প্রমাণিত হয়।

তবে নামজারি বাতিল হওয়ার পরও অভিযুক্ত ব্যক্তি মো. তৌহিদুজ্জামান ওই জায়গায়মাস্টার ক্যাফেনামে একটি রেস্টুরেন্ট খুলে ব্যবসা শুরু করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আবুল কালাম আজাদের দাবি, প্রতিষ্ঠানটির হোটেলরেস্তোরাঁ নিবন্ধন, পৌরসভার ট্রেড লাইসেন্স, ফায়ার সেফটি সার্টিফিকেট কিংবা পরিবেশ অধিদফতরের ছাড়পত্রসহ কোনো ধরনের বৈধ কাগজপত্র নেই। তাই ২৫০ শয্যা হাসপাতালের সামনের এই অবৈধ রেস্টুরেন্টটি মোবাইল কোর্টের মাধ্যমে অবিলম্বে সিলগালা করার দাবি জানান তিনি।

বিষয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, “এই জায়গাটি আমার বাবা হেবা দলিল করে আমাদের দিয়ে গেছেন। যে দলিলটি বাতিল করা হয়েছে, সেটি নকল দলিল বানিয়ে আমাকে ফাঁসানোর জন্য করা হয়েছে। বিষয়ে আমি ইতিমধ্যেই আইনি আবেদন করেছি এবং এ জায়গা নিয়ে আদালতে দুটি মামলা চলমান আছে।

0
0 comments·0 shares