শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The Hybrid of Culture’–এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় কচিকাঁচার মেলা মিলনায়তনের তৃতীয় তলায় এ আয়োজন করে স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববরেণ্য কবি ও পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুহুম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও চলচ্চিত্র অভিনেতা এ.বি.এম. সোহেল রশীদ এবং উদ্বোধক ছিলেন নন্দিত কবি ও গবেষক, জাতীয় দৈনিক ‘ঐশী বাংলা’র সাহিত্য সম্পাদক ড. এস এম শাহনূর।

বিশেষ আলোচক ছিলেন ছড়াকার আতিক হেলাল, আজীবন সদস্য বাংলা একাডেমি; এবং মোসলেহ উদ্দিন, প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী গ্রীনল্যান্ড সাহিত্য সংস্কৃতি ও সামাজিক সংস্থা।

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ শামসুল হক বাবু, প্রফেসর ইউনুস মোল্লা (কলকাতা), প্রফেসর ড. আলহাজ্ব শরীফ সাকি, কবি অরুণা বেগম, ব্রিগেডিয়ার হাওলাদার, ডা. আব্দুল হাকিম, জহিরুল হক বিদ্যুৎ, নেক পারভিন লায়লা চিত্রা ও বি.এম. আরিফ হোসেন মিটু।

কবি মাসুম মুহতাদীর প্রাণবন্ত সঞ্চালনায়- সংবর্ধনা ও প্রকাশনা উৎসবের সভাপতিত্ব করেন কবি, সম্পাদক ও প্রকাশক কে এম সফর আলী, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ।

বক্তারা নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের দীর্ঘদিনের সাহিত্য ও সাংস্কৃতিক অবদানের প্রশংসা করেন এবং শিল্পকলা একাডেমিকে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে আন্তর্জাতিক সংকলন ‘দ্য হাইব্রিড অব কালচার’–এর মাধ্যমে বাংলা সাহিত্যকে বৈশ্বিক পরিসরে পরিচিত করার আহ্বান জানান।

Related Articles

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো হয়। সত্তর বছর বয়স্ক সাংবাদিক আ. ফ.…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

বিটঘর ফকির বংশের যুবকদের উদ্যোগে ১০তম প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত॥

জমকালো আয়োজনে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর ফকির বংশের যুবকবৃন্দের উদ্যোগে ১০তম প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৫ জুলাই বিকেলে ফকির বাড়িতে বিশাল আকৃতির…

৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার গ্রহণ করলেন শাহরুখ খান

৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার গ্রহণ করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতা চেষ্টা করেছে। অতীতে জীবনের পরের ধাপে…

Responses