২১ জানুয়ারি শুরু হচ্ছে শেখ হাসিনাসহ ১৭ আসামির বিচার

1 min read 4 words 63 views

আওয়ামী লীগের শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) গুম করে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আসামিদের বিরুদ্ধে চারটি অভিযোগ এনে এই মামলায় প্রসিকিউসন পক্ষে অভিযোগ গঠনের প্রার্থনা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

অন্যদিকে, এই মামলায় আসামিদেরকে অভিযোগ থেকে অব্যহতি চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে আজ বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। সেই সঙ্গে এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করা হয়।

এই মামলার ১৭ আসামির মধ্যে গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তা হলেন- ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম এবং কে এম আজাদ; কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে); লে. কর্নেল মো. মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন ও মো. সারওয়ার বিন কাশেম।

এই মামলায় পলাতক সাত আসামি হলেন- ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র‌্যাবের সাবেক মহাপরিচালক এম খুরশিদ হোসেন, র‌্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ ও র‌্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খায়রুল ইসলাম।

Related Articles

কারফিউ জারি ও গণহত্যায় উসকানির অভিযোগে সালমান এফ রহমান-আনিসুল হকের বিচার শুরু

1 min read 3 words 91 views জুলাই–আগস্টে কারফিউ জারি করে গণহত্যায় উসকানি এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান…

রিমান্ড শুনানিতে ফাঁস ভয়াবহ লোমহর্ষক নির্যাতনের কাহিনি, কাঁপল আদালত

1 min read 1 words 229 views বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সদ্য সাবেক এমডি সাফিকুর রহমানসহ চার আসামির রিমান্ড শুনানিতে শিশু গৃহকর্মী মোহনাকে নির্যাতনের ভয়াবহ ও…

জুলাই গণ-অভ্যুত্থান মামলায় ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল সাবেক আইজিপি আল-মামুনের

1 min read 6 words 50 views জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক…

গণহত্যার অভিযোগে সালমান–আনিসুল হকের বিরুদ্ধে আজ শুনানি

1 min read 11 words 69 views জুলাই–আগস্টে ছাত্র–জনতার আন্দোলন চলাকালীন কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার উসকানি দেওয়াসহ মোট ৫টি সুনির্দিষ্ট অভিযোগে সালমান এফ রহমান…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 1.5K views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

Responses