জুলাই গণ-অভ্যুত্থান মামলায় ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল সাবেক আইজিপি আল-মামুনের

1 min read 6 words 50 views

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে আইনজীবীর মাধ্যমে এ আপিল করেন তিনি।

মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারক হলেন মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একপর্যায়ে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজসাক্ষী (অ্যাপ্রোভার)  হন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

Related Articles

কারফিউ জারি ও গণহত্যায় উসকানির অভিযোগে সালমান এফ রহমান-আনিসুল হকের বিচার শুরু

1 min read 3 words 91 views জুলাই–আগস্টে কারফিউ জারি করে গণহত্যায় উসকানি এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান…

২১ জানুয়ারি শুরু হচ্ছে শেখ হাসিনাসহ ১৭ আসামির বিচার

1 min read 4 words 63 views আওয়ামী লীগের শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) গুম করে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী…

যৌন কেলেঙ্কারিতে শেষ হয় ১০ তারকার ক্যারিয়ার

1 min read 5 words 522 views কেভিন স্পেসি হলিউডের অন্যতম সেরা অভিনেতাদের একজন কেভিন স্পেসির তারকাখ্যাতি ছিল আকাশছোঁয়া। ‘আমেরিকান বিউটি’, ‘দি ইউজুয়াল সাসপেক্টস’ তারকা…

গোপালগঞ্জে বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

1 min read 8 words 58 views লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসুকে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচজনের…

কামরাঙ্গীরচরে ১৭ বছর আগের গণধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

1 min read 0 words 50 views রাজধানীর কামরাঙ্গীরচর আশ্রাফাবাদ এলাকায় সংঘটিত ১৭ বছর আগের এক গণধর্ষণ মামলায় চার যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার…

Responses