আশুগঞ্জে থানা পুলিশের অভিযান: ৯ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ২

1 min read 0 words 159 views

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজা ও একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি পিকআপ গাড়ি আটক করা হলে তল্লাশি চালিয়ে গাড়িটির ভেতর থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজন মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মো. মনির চৌধুরী (৪৫), পিতা মৃত অবি চৌধুরী এবং মো. সবুজ খন্দকার (২৫), পিতা মো. জয়নাল খন্দকার। তারা দুজনই ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন পূর্ব কোট্টা পাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত গাঁজা ও পিকআপ গাড়ি উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

আশুগঞ্জে টোলপ্লাজায় অভিযান: ৩৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কাভার্ড ভ্যান আটক, গ্রেফতার ২

1 min read 10 words 147 views আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩৪ (চৌত্রিশ) কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি কাভার্ড ভ্যানসহ…

আশুগঞ্জে চোরাচালানকৃত ২ হাজার ৪৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার, ট্রাকসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

1 min read 0 words 154 views ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ২ হাজার ৪৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা…

বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

1 min read 0 words 133 views ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে থানা পুলিশের অভিযানে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন মাদক কারবারিকে গ্রেফতার…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 786 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.8K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

Responses