আশুগঞ্জে টোলপ্লাজায় অভিযান: ৩৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কাভার্ড ভ্যান আটক, গ্রেফতার ২

1 min read 10 words 100 views

আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩৪ (চৌত্রিশ) কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি কাভার্ড ভ্যানসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম। অভিযানে সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে ভ্যানটির ভেতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ৩৪ কেজি ৫০০ গ্রাম। এ সময় ভ্যানটিতে থাকা দুইজনকে মাদক পরিবহনের অভিযোগে গ্রেফতার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে গাঁজা ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ১) রাকিব পেশকার (২৪), পিতা- জালাল পেশকার, মাতা- হোসনেয়ারা বেগম, সাং- নুরায়নপুর (পেশকার বাড়ি), থানা- বাউফল, জেলা- পটুয়াখালী। ২) মো. হোসাইন আলী (২৫), পিতা- মো. ওহাব আলী, মাতা- মৃত আইনবী বেগম, সাং- চাঁদগাঁও (পশ্চিম বাড়ি), থানা- নালিতাবাড়ী, জেলা- শেরপুর।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।

Related Articles

আশুগঞ্জে থানা পুলিশের অভিযান: ৯ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ২

1 min read 0 words 105 views ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজা ও একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন…

আশুগঞ্জে চোরাচালানকৃত ২ হাজার ৪৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার, ট্রাকসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

1 min read 0 words 108 views ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ২ হাজার ৪৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা…

বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

1 min read 0 words 86 views ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে থানা পুলিশের অভিযানে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন মাদক কারবারিকে গ্রেফতার…

বিজয়নগরে ৮ কেজি গাঁজা উদ্ধার, এক মাদক কারবারি গ্রেফতার

1 min read 0 words 86 views ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ (আট) কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় এক মাদক কারবারিকে গ্রেফতার…

ডিবির অভিযানে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, এক মাদক কারবারি গ্রেপ্তার

1 min read 0 words 59 views ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে…

Responses