POTHIKTV

আশুগঞ্জে থানা পুলিশের অভিযান: ৯ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজা ও একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি পিকআপ গাড়ি আটক করা হলে তল্লাশি চালিয়ে […]

আশুগঞ্জে থানা পুলিশের অভিযান: ৯ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজা ও একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি পিকআপ গাড়ি আটক করা হলে তল্লাশি চালিয়ে গাড়িটির ভেতর থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজন মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মো. মনির চৌধুরী (৪৫), পিতা মৃত অবি চৌধুরী এবং মো. সবুজ খন্দকার (২৫), পিতা মো. জয়নাল খন্দকার। তারা দুজনই ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন পূর্ব কোট্টা পাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত গাঁজা ও পিকআপ গাড়ি উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

0
0 comments·0 shares

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ

Uncategorized →