জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

1 min read 2 words 13 views

ব্রাহ্মণবাড়িয়া, জুন:“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সার্বজনীন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সদর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঙ্গলবার (৩ জুন) সকাল ১০টায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পাপিয়া আক্তার

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুস্তাফিজুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: মেডিকেল অফিসার ডা. মো. আরিফুল ইসলাম, ডা. মোহাম্মদ রায়হান তালুকদার,  ডা: রাহাত , স্বাস্থ্য পরিদর্শক মো: মনিরুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, , কামাল হোসেন, বশির আহমদ, সিএইচসিপি জেলা সভাপতি সালাউদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, স্বাস্থ্য সহকারী ও জেলা সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীরাও এই আয়োজনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় পুষ্টি সপ্তাহের তাৎপর্য তুলে ধরেন এবং জনগণের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Related Articles

দশম গ্রেড চেয়ে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি: ভোগান্তিতে রোগীরা

1 min read 6 words 121 views মশিউর রহমান চন্দন: দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল…

ব্রাহ্মণবাড়িয়ায় ‘সৃষ্টির নেশায়’ বিজ্ঞান মেলা: উদ্ভাবনের নতুন দিগন্তে শিক্ষার্থীরা

1 min read 19 words 51 views মো মনির হোসেন : বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিজ্ঞান মেলা—‘সৃষ্টির নেশায়’। পিএসই প্রকল্পের উদ্যোগে…

নাসিরনগরে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস পালিত

1 min read 6 words 8 views বিশ্বব্যাপী পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস উপলক্ষে নাসিরনগর উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের…

প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় রোষানলে সাংবাদিকরা

1 min read 12 words 577 views মামলা-গ্রেফতার,নির্যাতনে আলোচনায় এখন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। রোববার এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সমাবেশে তীব্র প্রতিবাদ জানানো…

ব্রাহ্মণবাড়িয়ার সাদেকপুর ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে মাদক প্রতিরোধ সভা অনুষ্ঠিত।

1 min read 5 words 110 views মোঃ সাইফুল ইসলাম : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিলোকূট গ্রামে মাদক প্রতিরোধ আন্দোলন সাদেকপুর ইউনিয়ন যুবসমাজ আয়োজিত মাদক আছে…

Responses