ত্রয়োদশ নির্বাচন ও গণভোটে দলমতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন ভোট নিশ্চিত করতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার

1 min read 6 words 86 views

স্টাফ রিপোর্টার : ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি বলেছেন, আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচন ও গণভোটে দল মতের ঊর্ধ্বে থেকে একটি ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে।

বুধবার (১৪ জানুয়ারি) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিসেম্বর-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির পুলিশ সদস্যদের উদ্দেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘিত হলে প্রার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই সকলে যেন আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করেন সে বিষয়ে নজর রাখতে হবে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ কোন সংগঠন যেন নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। কোন ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন কোন রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে সে বিষয়ে নজর রাখতে হবে।

আসন্ন নির্বাচন ইতিহাসের অংশ হয়ে থাকবে। নির্বাচনে যাতে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ না ওঠে সে বিষয়ে সকল পুলিশ সদস্যকে তিনি সতর্ক করেন। নির্বাচন উপলক্ষে তিনি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার বিপিএম-সেবা (অতিরিক্ত আইজি) আসন্ন নির্বাচন উপলক্ষে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন, দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে নির্বাচনী আচরণ বিধিমালা মেনে দায়িত্ব পালন করতে হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম আসন্ন নির্বাচন উপলক্ষে নির্দেশনামূলক বক্তব্যে বলেন, আসন্ন নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দূষ্কৃতিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মাসিক অপরাধ সভায় ডিসেম্বর মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা, (অতিরিক্ত আইজি); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারি পুলিশ কমিশনারগ, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Related Articles

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

1 min read 2 words 567 views দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 1.7K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

1 min read 3 words 48 views ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১…

ত্রয়োদশ সংসদ নির্বাচন: কী করা যাবে, কী যাবে না আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিতে কড়াকড়ি, শৃঙ্খলিত প্রচারণায় জোর

1 min read 0 words 58 views আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা ও আচরণবিধিতে একাধিক কঠোর নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন…

নির্বাচনী দায়িত্বে পুলিশদের জন্য ২২ জরুরি নির্দেশনা প্রকাশ

1 min read 1 words 13 views ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের জন্য পুলিশ সদর দপ্তর ২২ ধরনের জরুরি নির্দেশনা…

Responses