ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

1 min read 0 words 58 views

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আজ (রোববার, ২০ জুলাই) ভোরে উপজেলার ইসলামপুর এলাকা থেকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করে।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ফুড সাপ্লিমেন্ট ক্যাপসুল, প্রসাধনী সামগ্রী, বিভিন্ন প্রকার ট্যাবলেট ও সিরাপ।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবি।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের সদস্যরা বিজয়নগরের ইসলামপুর এলাকায় অভিযান চালায়।

এ অভিযানে ২৫ হাজার ৫৩৬ পিস ফুড সাপ্লিমেন্ট ক্যাপসুল, ৬৩৮ পিস উন্নতমানের প্রসাধনী সামগ্রী, ৬১৬ পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট ও ৫৭৩ পিস সিরাপ জব্দ করা হয়।

জব্দকৃত চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৮৫ লাখ ২১ হাজার টাকা। জব্দকৃত পণ্যগুলো আখাউড়া স্থল শুল্ক স্টেশনে জমাদান প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Related Articles

সীমান্তে বিজিবির কঠোর নজরদারি: বিপুল পরিমাণ ভারতীয় মালামাল ও মাদক উদ্ধার

1 min read 0 words 199 views জিহাদুল ইসলাম (জিহাদ) : ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল ও…

১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে: ভারতীয় গাঁজাসহ ০২ জন নারী আটক

1 min read 2 words 133 views জিহাদুল ইসলাম (জিহাদ) : লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান ও মাদক…

সীতাকুণ্ডে কোস্ট গার্ডের অভিযান: ৯ কোটি টাকার ভারতীয় বস্ত্র ও বিদেশি সিগারেট জব্দ

1 min read 6 words 44 views চট্টগ্রামের সীতাকুণ্ডে কোস্ট গার্ড শুল্ক কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৯ কোটি টাকা মূল্যের ভারতীয় বস্ত্র ও বিদেশি…

খুলনায় প্রকাশ্য দিবালোকে এনসিপি নেতাকে গুলি, খুনিদের পলায়ন রুখতে সীমান্তে বিজিবির রেড অ্যালার্ট

1 min read 1 words 94 views জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলির ঘটনার পর যশোর…

কুয়াশায় পথ হারিয়ে বাংলাদেশে ঢুকে পড়া বিএসএফ সদস্য আটক, পতাকা বৈঠক ডাকা

1 min read 1 words 79 views বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, রংপুর–৫১ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সীমান্ত পিলার…

Responses