আইন উপদেষ্টা আসিফ নজরুল: খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার সরকারের দায় আছে

1 min read 0 words 17 views

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা প্রহসনমূলক ছিল মন্তব্য করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, খালেদা জিয়াকে কারাগারে নির্যাতন করা হয়েছিল। ব্যক্তিগতভাবে আইন উপদেষ্টা মনে করেন, খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের দায় আছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে আইন উপদেষ্টা এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেন, ‘ওনাকে (খালেদা জিয়া) একটা প্রহসনমূলক রায়ে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। খালেদা জিয়াকে যে মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে, এটা যে প্রহসনের রায় ছিল, এটা যে সম্পূর্ণ সাজানো রায় ছিল, এটা সর্বোচ্চ আদালতের আপিল ও রিভিউয়ের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে।

আইন উপদেষ্টা আরও বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে বেগম জিয়াকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে, সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে, জিঘাংসা প্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছে। ওনাকে জেলখানায় বিভিন্ন সময়ে যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো হারাতাম না।

আইন উপদেষ্টা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, বেগম জিয়ার এই মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকার কথা তুলে ধরে অধ্যাপক আসিফ নজরুল বলেন, সবাই লক্ষ্য করেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যা করার ছিল, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে সব সময় খোঁজ খবর রেখেছেন। তাঁকে যদি আবার বিদেশে পাঠানোর মতো অবস্থা থাকত, অবশ্যই সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হতো।

Related Articles

খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের শোক ও সমবেদনা প্রকাশ

1 min read 0 words 829 views সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ইন্তেকালে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন…

ক্ষমতার পালাবদলে নতুন অধ্যায়: তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি, সামনে কঠিন চ্যালেঞ্জ

1 min read 2 words 589 views মাত্র দুই বছর আগেও অনেকের কল্পনায় ছিল না যে শেখ হাসিনার টানা ১৫ বছরের ক্ষমতার ভিত্তি এত দ্রুত…

আ.লীগের ক্ষমা চাওয়া, অনুশোচনা সব হবে জনগণের কাছে : জয়

1 min read 0 words 84 views সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আওয়ামী লীগের যা কিছু ক্ষমা চাওয়া, অনুশোচনা সব জনগণের…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

1 min read 5 words 3.4K views জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন,…

Responses