আজ পবিত্র শবে মেরাজ, ইবাদত-বন্দেগিতে কাটাবেন ধর্মপ্রাণ মুসলমানরা
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত এই রাতটি ইবাদত, দোয়া ও প্রার্থনার মধ্য দিয়ে পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইসলামি ইতিহাস অনুযায়ী, হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে মহান আল্লাহর বিশেষ হুকুমে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) ঊর্ধ্বাকাশ ভ্রমণের বিশেষ মর্যাদা লাভ করেন। এই অলৌকিক সফর ‘ইসরা ও […]

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত এই রাতটি ইবাদত, দোয়া ও প্রার্থনার মধ্য দিয়ে পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
ইসলামি ইতিহাস অনুযায়ী, হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে মহান আল্লাহর বিশেষ হুকুমে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) ঊর্ধ্বাকাশ ভ্রমণের বিশেষ মর্যাদা লাভ করেন। এই অলৌকিক সফর ‘ইসরা ও মেরাজ’ নামে পরিচিত। মেরাজের রাতে মহানবী (সা.) আল্লাহর দিদার লাভ করেন এবং এ ঘটনাতেই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়।
বর্ণনা অনুযায়ী, বরকতময় এই রাতে ‘বুরাক’ নামক বিশেষ বাহনে আরোহন করে মহানবী (সা.) সিদরাতুল মুনতাহা, বেহেশতের নদীসমূহ, ফেরেশতাদের ইবাদতখানা বায়তুল মামুরসহ জান্নাত ও ঊর্ধ্বজগতের নানা নিদর্শন পরিদর্শন করেন।
এই ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ ঘটনার কারণেই শবে মেরাজ মুসলমানদের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ ও সম্মানিত রাত হিসেবে বিবেচিত। এ রাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ, দোয়া ও অন্যান্য ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকেন।
পবিত্র শবে মেরাজ উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও আলোচনা মাহফিলের আয়োজন করা হয়েছে। মুসলিম উম্মাহ এই রাতে আল্লাহর নৈকট্য লাভ ও গুনাহ মাফের আশায় বিশেষ ইবাদতে রত থাকেন।
