আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘কন্যা’ সংগঠনের বিশেষ আলোচনা সভা ও কর্মসূচি অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী অধিকার রক্ষা ও নারীর ক্ষমতায়নকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে সামাজিক সংগঠন ‘কন্যা’।

“নারীর শক্তি, সমাজের মুক্তি—কন্যার হাত ধরে সমতার অগ্রযাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে নারীর অধিকার, মর্যাদা এবং আত্মনির্ভরশীলতা বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সংগঠনের সভাপতি করবী চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেড রোজ বিউটি পার্লারের স্বত্বাধিকারী পিংকি প্রিয়া।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন তরী বাংলাদেশের সদস্য খালেদা মুন্নী

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, সুশান্ত পাল, ব্রাহ্মণবাড়িয়া খেলাঘর কমিটির সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, সঞ্জিত কুমার রায়, সঞ্জয় কুমার দাস, মো. বেলায়েত সরকার, শিপন কর্মকারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, বর্তমান সময়ে নারীরা শিক্ষা, কর্মসংস্থানসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রাখছে। তবে পূর্ণাঙ্গ সামাজিক মর্যাদা ও আত্মনির্ভরতা অর্জনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক শিফা চৌধুরী তার স্বাগত বক্তব্যে নারী দিবসকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রতিটি স্তরে নারীর অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে করবী চক্রবর্তী বলেন, নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে ‘কন্যা’ সংগঠন ভবিষ্যতেও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে।

এসময় আরো উপস্থিতি ছিলেন , এডভোকেট অপরাজিতা দত্ত অপু ,জয়শ্রী রায় , নন্দিতা রায় , তন্নী আক্তার , উপমা দেবনাথ , অর্পিতা দেবনাসহ , এক ঝাঁক কন্যা শিশুরা।

পরে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা ও অংশগ্রহণমূলক মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Related Articles

অন্ধকার ও আলোকরেখা: নারীর অবস্থান নিয়ে বাংলাদেশের এক কঠিন বছর

২০২৫ সালটি বাংলাদেশের ইতিহাসে নারীর অবস্থান নিয়ে এক গভীর দ্বন্দ্বের বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আলোচিত হয় নারীর কমিশনের সুপারিশ, হেনস্তা করা হয় কমিশনের সদস্যদের…

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত: নদী ও প্রকৃতি সুরক্ষায় প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

মো মনির হোসেন: “নদী বাঁচান, কৃষি বাঁচান, দেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস-২০২৬ পালিত হয়েছে।শনিবার (১৪ মার্চ) নদী ও প্রকৃতি…

ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি, জাপান এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ২৬০ জন অসচ্ছল মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি, জাপান–এর উদ্যোগে ২৬০ জন অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক…

সরাইলে তরী বাংলাদেশের সাংগঠনিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ‘তরী বাংলাদেশ’-এর উদ্যোগে এক সাংগঠনিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) বাদ আছর সরাইল উপজেলা চত্বরে অবস্থিত বাংলা…

সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে ৯ কিলোমিটারজুড়ে ঋতুভিত্তিক রঙিন ফুলের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হলো এক ব্যতিক্রমধর্মী ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত উদ্যোগ—ঋতুভিত্তিক রঙিন ফুলের বৃক্ষরোপণ কর্মসূচি। জেলার সীমনা থেকে…

Responses