চাঁদাবাজদের ঘুম হারাম, গুন্ডার রাজনীতি শেষ—দেবিদ্বারে হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর

1 min read 4 words 35 views

চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও দুই দলীয় জোটের কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বারে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া-মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, চাঁদাবাজরা এখন কোনো উপায় না পেয়ে ভোটারদের ভয়ভীতি দেখানো শুরু করেছে। ফোন করে মানুষকে হুমকি দেওয়া হচ্ছে—কেন্দ্র দখল করবে, ভোট দিতে দেবে না, ভোটাধিকার কেড়ে নেবে। শহীদ ওসমান হাদি এই চাঁদাবাজ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছিলেন। সে কারণেই তারা তাকে বাঁচতে দেয়নি। আজ আমরা শহীদ ওসমান হাদির রেখে যাওয়া সেই সংগ্রাম বাস্তবায়নে মাঠে নেমেছি।

তিনি আরও বলেন, যারা গুন্ডা-হুন্ডার ভয় দেখাচ্ছেন, সাবধান হয়ে যান। গুন্ডা-হুন্ডার ভয়ভীতির রাজনীতি এখন আর নেই। মানুষ এখন সচেতন। তারা কোনো ঋণখেলাপিকে ক্ষমতায় দেখতে চায় না। যারা নির্বাচিত হওয়ার পর জনগণের হক মেরে খাবে, জনগণের অর্থ লুটপাট করবে, গোমতীর মাটি লুট করবে—এই জনগণ এবার তাদের প্রত্যাখ্যান করবে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণ আর তাদের ভোট দেবে না, যারা ক্ষমতায় গিয়ে লুটপাটের স্বপ্ন দেখে। এবার মানুষ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়।

গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আপনারা যদি সংস্কার চান, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান, নিজের ভোট নিজে দিতে চান এবং ভারতীয় গুন্ডামি বন্ধ করতে চান—তাহলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। আপনাদের ‘হ্যাঁ’ ভোটেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

Related Articles

বিএনপি প্রার্থীর মনোনয়ন অনিশ্চিত, কুমিল্লা-৪ এ জয়ের দ্বারপ্রান্তে হাসনাত

1 min read 2 words 95 views কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন নির্বাচন কমিশন…

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

1 min read 21 words 238 views বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিপক্ষে কোনো প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য…

রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য

1 min read 8 words 353 views ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন…

ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

1 min read 6 words 195 views স্টাফ রিপোর্টার : ঝালকাঠি-২ আসনে ১০ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিমের প্রতি আনুষ্ঠানিক…

নাটোর-৪ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জোরদার প্রচারণা

1 min read 11 words 255 views গণভোট কী? কেন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে- তা নিয়ে জোড় প্রচারণা শুরু করেছে স্থানীয় প্রশাসন। হাট-বাজার, গ্রাম-গঞ্জের…

Responses