জার্মানির মিউনিখে শুরু হলো ১৯১তম অক্টোবরফেস্ট
ঐতিহ্যবাহী পোশাক, খাবার ও প্রথম বিয়ারের পিপা খোলার মধ্য দিয়ে জার্মানির মিউনিখে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম বিয়ার উৎসব অক্টোবরফেস্টের ১৯১তম আসর।

Entertainment ডেস্ক: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৮ পূর্বাহ্ন
জার্মানির মিউনিখে উদযাপিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বিয়ার উৎসব অক্টোবরফেস্ট। উৎসবের ১৯১তম এই আসরকে কেন্দ্র করে সেখানে সমবেত হয়েছেন হাজার হাজার দর্শনার্থী ও সাধারণ মানুষ।
উৎসবের সূচনা পর্বে ঐতিহ্যবাহী লেডারহোসেন পোশাক পরিহিত মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সেই সঙ্গে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী বিয়ার ও সোরক্রাউটের মতো স্থানীয় পরিচিত খাবার।
অক্টোবরফেস্টের আনুষ্ঠানিক উদ্বোধনের মূল আকর্ষণ ছিল বিয়ারের প্রথম পিপা বা ব্যারেল ফুটো করা। এই প্রথাগত প্রক্রিয়ার মধ্য দিয়েই উৎসবের কার্যক্রম শুরু হয়।
বিশ্বখ্যাত এই উৎসব দেখতে এবং এতে অংশ নিতে মিউনিখে দেশি-বিদেশি বহু পর্যটক ও দর্শনার্থী ভিড় জমিয়েছেন। বিয়ারপ্রেমী ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে উৎসব প্রাঙ্গণ।
Share this post visually
PothikTV
বিনোদন