ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চালু হচ্ছে মেধাবৃত্তি ও ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনস্থ কলেজগুলোর শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য 'ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড' চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের অ্যাকাডেমিক উৎকর্ষ বাড়াতে মেধাবৃত্তি চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গৃহীত এই নতুন উদ্যোগের ফলে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমে আরও উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে।
মেধাবৃত্তির পাশাপাশি স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদের অনন্য অর্জনকে স্বীকৃতি দিতে বিশেষ সম্মাননার ব্যবস্থাও করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ বাড়ানো এবং নিয়মিত ফলাফলের মানোন্নয়ন নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে কলেজগুলোর সার্বিক শিক্ষা পরিবেশে ইতিবাচক প্রভাব পড়বে।
শিক্ষা প্রতিষ্ঠানটির আওতাভুক্ত কলেজ সমূহে এই প্রক্রিয়াটি কীভাবে পরিচালিত হবে এবং বৃত্তির নির্দিষ্ট মানদণ্ডগুলো সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।





