POTHIKTV

দক্ষ যুব গড়বে সমৃদ্ধ বাংলাদেশ—বিজয়নগরে জাতীয় যুব দিবস উদযাপন

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান কার্যক্রমে সহায়তার চেক বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের […]

দক্ষ যুব গড়বে সমৃদ্ধ বাংলাদেশ—বিজয়নগরে জাতীয় যুব দিবস উদযাপন

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান কার্যক্রমে সহায়তার চেক বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কবির হোসেন।

যুব উন্নয়ন অধিদপ্তর, বিজয়নগরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবক-যুবতী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে যুবসমাজের ভূমিকা অপরিসীম। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে যুবকদের যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তরুণ প্রজন্ম নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

তারা আরও বলেন, তারুণ্যের শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে একটি দক্ষ, আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

0
0 comments·0 shares

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ

Community →