POTHIKTV

দুপুরে ছাত্রলীগের মিছিলে, রাতেই গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের কর্মী অনিক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অনিক (২২) নামে সংগঠনটির এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মিছিলে অংশ নেওয়ার পর রাতে উপজেলা সদরের কলেজ মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অনিক নাসিরনগর উপজেলার নূরপুর মধ্যপাড়া এলাকার মিলন মিয়ার ছেলে। তাঁর বাবা জানিয়েছেন, অনিক পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশার […]

দুপুরে ছাত্রলীগের মিছিলে, রাতেই গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের কর্মী অনিক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অনিক (২২) নামে সংগঠনটির এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মিছিলে অংশ নেওয়ার পর রাতে উপজেলা সদরের কলেজ মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অনিক নাসিরনগর উপজেলার নূরপুর মধ্যপাড়া এলাকার মিলন মিয়ার ছেলে। তাঁর বাবা জানিয়েছেন, অনিক পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশার চালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলার গুনিয়াউক সড়কে উপজেলা ছাত্রলীগ নেতা নাসিমুল রহমান আকাশের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। ওই মিছিলে অনিক অংশ নিয়েছিলেন বলে জানা গেছে। পরে রাতে পুলিশের বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অনিকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। পুলিশের বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

0
0 comments·0 shares

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ

Community →