দেশের অর্থনীতি আইসিইউতে ছিল, এখন কেবিনে—ড. সালেহউদ্দিন আহমেদ

1 min read 2 words 23 views

চাঁদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিদর্শন শেষে অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন যে, “দেশের অর্থনৈতিক অবস্থা এতদিন আইসিইউতে ছিল, এখন কেবিনে স্থানান্তর হয়েছে।”

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় দেশের বর্তমান পরিস্থিতির উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, “দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই, ১৮ মিলিয়ন থেকে ৩২ মিলিয়নে উন্নীত করা হয়েছে।” সংস্কার প্রক্রিয়াকে যেকোনো সরকারের অপরিহার্য দায়িত্ব হিসেবে উল্লেখ করে তিনি জানান যে, “এ ধরনের সংস্কার যে কোনো সরকারের দায়িত্ব, তাই গণভোটে সরকার হ্যাঁ ভোটের পক্ষে।” সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো প্রসঙ্গে উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, “পে-স্কেল সংস্কার প্রয়োজন আছে বলেই সরকার এ বিষয়ে কাজ করছে। যতটুকু সম্ভব বাস্তবায়নে চেষ্টা করবো, প্রচুর অর্থের প্রয়োজন।

দেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ ও নির্বাচন ব্যবস্থা নিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “এখন তো আর রাজনৈতিক চাপ নেই, টাকা দিয়ে কোনো বিশেষ দলও আসতে পারবে না এবং পেশিশক্তি দিয়েও নির্বাচন হচ্ছে না।” একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি প্রশ্ন করেন, “তাহলে ভোট কেন হবে না। সবার সহযোগিতা থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা চাই ভালো লোক আসুক। কথায় নয়, যিনি কাজে প্রমাণ দেবেন।” উক্ত অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এবং পুলিশ সুপার মো. রবিউল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 484 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, ৯৪৭ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মেরামত কাজ

1 min read 8 words 107 views আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত ৯৪৭টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার ও মেরামতের…

জুলাই জাতীয় সনদে সম্মতি নেবে গণভোট, সংসদ গঠনে ভোট ১২ ফেব্রুয়ারি

1 min read 5 words 621 views নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী, গণভোটের ব্যালট পেপার হবে গোলাপি রঙের এবং জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার থাকবে…

নাটোর-৪ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জোরদার প্রচারণা

1 min read 11 words 325 views গণভোট কী? কেন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে- তা নিয়ে জোড় প্রচারণা শুরু করেছে স্থানীয় প্রশাসন। হাট-বাজার, গ্রাম-গঞ্জের…

একনেকে ২২ প্রকল্প অনুমোদন, ব্যয় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা

1 min read 2 words 272 views জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার…

Responses