ধানমন্ডিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল অভিজাত ক্যাফে ‘ব্রু স্প্ল্যাশ’
রাজধানীর ধানমন্ডির মিরপুর রোডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক ও নান্দনিক পরিবেশের ক্যাফে ‘ব্রু স্প্ল্যাশ’।

Bangladesh ডেস্ক: ৩১ অক্টোবর ২০২৬, ৮:৩৪ পূর্বাহ্ন
রাজধানীর ধানমন্ডিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অভিজাত ক্যাফে ‘ব্রু স্প্ল্যাশ’ (BREW SPLASH)। শুক্রবার বিকেল ৪টায় ধানমন্ডির গ্রিন গ্যালেরিয়া, হাউস-২, রোড-১২, মিরপুর রোডে ক্যাফেটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়।
জেসিএক্স হসপিটালিটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) শারমীন আক্তার এবং ম্যানেজিং পার্টনার আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর যৌথ উদ্যোগে ক্যাফেটি প্রতিষ্ঠিত হয়েছে। এটি সাজানো হয়েছে জেসিএক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী জুয়েলের পরিকল্পনায়।
আধুনিক ও নান্দনিক পরিবেশে গড়ে তোলা এই ক্যাফেটিতে একসঙ্গে শতাধিক অতিথির বসার ব্যবস্থা রয়েছে। গ্রাহকদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে শীতাতপ নিয়ন্ত্রিত ইনডোর স্পেসের পাশাপাশি প্রশস্ত আউটডোর বসার জায়গা এবং পৃথক স্মোকিং জোনের ব্যবস্থা করা হয়েছে।
কফিপ্রেমী, তরুণ প্রজন্ম, পরিবার ও বন্ধুদের আড্ডার জন্য উপযুক্ত পরিবেশ তৈরির পাশাপাশি বৈচিত্র্যময় খাবারের স্বাদ দিতে সাজানো হয়েছে ব্রু স্প্ল্যাশের মেনু। এতে ক্ল্যাসিক ও স্পেশাল কফি, আইসড কফি, ফ্রোজেন ড্রিংকস, চা, জুস ও স্মুদি রাখা হয়েছে। এসপ্রেসো, আমেরিকানো, ক্যাপুচিনো ও লাটের পাশাপাশি ভ্যানিলা লাটে, হ্যাজেলনাট লাটে, সল্টেড ক্যারামেল লাটে ও মোচার মতো বিশেষ কফি মিলবে এখানে।
কফির পাশাপাশি খাবারের তালিকায় রয়েছে সকালের নাশতা, স্যুপ, সালাদ, পাস্তা, স্যান্ডউইচ, র্যাপ ও নানা ধরনের প্রধান খাবার। ব্রেকফাস্ট মেনুতে রয়েছে তুর্কিশ, ইংলিশ, ব্রু ও ফ্রেঞ্চ ব্রেকফাস্ট। এ ছাড়া রয়েছে ওরেগানো গ্রিলড চিকেন, টেক্স-মেক্স চিকেন, বারবিকিউ রাইস প্ল্যাটার, টুনা স্যান্ডউইচ, চিকেন র্যাপ ও আচারি বিফ র্যাপ।
বেকারি ও ডেজার্ট উপাদানের মধ্যে মিলবে প্লেইন ও আলমন্ড ক্রসাঁ, চিকেন প্যাটিস, চিকেন মাশরুম পাই, চিকেন ও বিফ ক্রসাঁ স্যান্ডউইচ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্যাফেটি প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে। সরাসরি ক্যাফেতে গিয়ে খাবারের পাশাপাশি ফুডপান্ডা, ফুডি ও পাঠাওয়ের মাধ্যমে অনলাইনেও অর্ডার করা যাবে।





