POTHIKTV
PCreate story
February 21, 2026

নকল করতে বাধা, সহকারী অধ্যাপকের ওপর হামলা—ভারতের মেডিকেল কলেজে উত্তেজনা

Sanjida SazzadContributor
Follow🛡️ 0% Trust Score
নকল করতে বাধা, সহকারী অধ্যাপকের ওপর হামলা—ভারতের মেডিকেল কলেজে উত্তেজনা

ভারতের কর্ণাটক রাজ্যের কালাবুরাগি জেলায় অবস্থিত ডা. মালাকারেড্ডি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ-এ অভ্যন্তরীণ পরীক্ষায় নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক সহকারী অধ্যাপকের ওপর শারীরিক হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রকাশিত পরীক্ষাকক্ষের সিসিটিভি ফুটেজে পুরো ঘটনার দৃশ্য ধরা পড়ে বলে জানিয়েছে এনডিটিভি।

জানা গেছে, হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা বিষয়ের পরীক্ষার সময় দায়িত্বরত সহকারী অধ্যাপক শিবরাজকুমার দেখতে পান শাহবাজ নামের এক শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে নকল করছেন। তিনি তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীর উত্তরপত্র জব্দ করে পরীক্ষাকক্ষ থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষার্থী আচমকা অধ্যাপকের ওপর ঝাঁপিয়ে পড়ে মারধর শুরু করে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কক্ষের অন্য শিক্ষার্থীরা দ্রুত এগিয়ে এসে হামলাকারীকে আটকে অধ্যাপকের কাছ থেকে সরিয়ে নেয়। তবে কিছুক্ষণ পর দরজার কাছে গিয়ে আবার ফিরে এসে দ্বিতীয়বারও অধ্যাপককে আঘাত করে সে। এতে পরীক্ষাকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কলেজের পরিবেশ থমথমে হয়ে ওঠে।

ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষার্থীর অভিভাবকদের বিষয়টি জানায় এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ভবিষ্যতের সব পরীক্ষা থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে বিষয়টি তদন্তে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে মারধরের শিকার সহকারী অধ্যাপক এখনও স্থানীয় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি বলে জানা গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে শিক্ষকদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে এ ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

0
0 comments·0 shares
PHOTO CARD

Share this post visually

PothikTVPothikTV Uncategorized

নকল করতে বাধা, সহকারী অধ্যাপকের ওপর হামলা—ভারতের মেডিকেল কলেজে উত্তেজনা

ভারতের কর্ণাটক রাজ্যের কালাবুরাগি জেলায় অবস্থিত ডা. মালাকারেড্ডি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ-এ অভ্যন্তরীণ পরীক্ষায় নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক সহকারী অধ্যাপকের ওপর শারীরিক হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রকাশিত পরীক্ষাকক্ষের সিসিটিভি ফুটেজে পুরো ঘটনার দৃশ্য ধরা পড়ে বলে জানিয়েছে এনডিটিভি। জানা গেছে, হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা বিষয়ের পরীক্ষার সময় দায়িত্বরত সহকারী অধ্যাপক শিবরাজকুমার দেখতে […]