নালিতাবাড়ীতে হতদরিদ্রদের মাঝে গরু-ছাগল ও হাস-মুরগি বিতরণ

1 min read 7 words 78 views

নালিতাবাড়ী প্রতিনিধি : পারি ডেভলপমেন্ট ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত ও পারি নিরাপদ (এগ্রিকালচার ও লাইভলিহুড) প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে ১৭৫ জন হতদরিদ্রের মাঝে গরু-ছাগল ও হাঁস-মুরগি বিতরণ করা হয়েছে।

গত ১৬ জুলাই বুধবার উপজেলার রামচন্দ্রকুড়া ও যোগানিয়া ইউনিয়নের প্রান্তিক হতদরিদ্রদের সাবলম্বী করার লক্ষ্যে উপজেলা পারি ডেভলপমেন্ট ট্রাস্টের নিরাপদ প্রকল্প অফিসে এসব বিতরণ করা হয় ।

২১ জুলাই সোমবার পারি-নিরাপদ প্রজেক্টের এগ্রিকালচার এন্ড লাইভলিহুড অফিসার আলী আকবর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পারি ডেভলপমেন্ট ট্রাস্টের নিরাপদ প্রকল্প অফিস থেকে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ও যোগানিয়া ইউনিয়নের হতদরিদ্র ১৭৫ জনকে দুইদিন ব্যাপী গরু-ছাগল ও হাস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।

পরে প্রশিক্ষণ শেষে ১০ জনের মাঝে গরু, ২৫ জনের মাঝে ছাগল, ৩০ জনের মাঝে হাস ও ১১০ জনের মাঝে মুরগি বিতরণ করা হয়।

পারি ডেভলপমেন্ট ট্রাস্টের নিরাপদ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার কমল পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল কবির, উপজেলা ভেটেরিনারি সার্জন সাকিব হোসেন সাগর, বিনা উপকেন্দ্রের খামার ব্যবস্থাপক শফিকুজ্জামান সোয়েব প্রমুখ।

গরু-ছাগল ও হাঁস-মুরগি উপহার পেয়ে পারি ডেভলপমেন্ট ট্রাস্টের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।

এসময় পারি ডেভলপমেন্ট ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপকারভোগীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Related Articles

কর্মকর্তারা বিশ্বরোড়ে আছেন কিনা দেখতে ভিডিও কল দিলেন সড়ক উপদেষ্টা

1 min read 14 words 312 views কর্মকর্তারা সড়কে আছেন কিনা তা নিশ্চিত হতে ভিডিও কল দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ…

একনেকে ২২ প্রকল্প অনুমোদন, ব্যয় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা

1 min read 2 words 201 views জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার…

সিংড়ায় অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ছাগল প্রদান

1 min read 1 words 69 views মোঃ ইব্রাহিম আলী প্রতিনিধি:নাটোরের সিংড়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত…

“আর্থিক দারিদ্র্য থেকে কৃষকের মুক্তির উপায়: নিজের উৎপাদন নিজেই গড়ে তোল”

1 min read 38 words 299 views লিটন হোসাইন জিহাদ: বাংলাদেশের ক্ষুদ্র কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তার মেরুদণ্ড, কিন্তু তারা আজ হারিয়ে যাচ্ছে অবমূল্যায়নের ল্যাবরিতে। জীবনের…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 3.8K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

Responses