নাসিরনগরের বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে শীতাালীন নানা জাতের টাটকা শাকসবজি
সামনে শীত আসছে।শীতের আগাম বার্তা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন হাটবাজারগুলোতে আসতে শুরু করেছে নানা জাতের শীতকালীন তাজা ও টাটকা শাকসবজি। উপজেলার অন্যতম বড় ও ব্যস্ততম নাসিরনগর সদর বাজারে,বুড়িশ্বর বাজার লক্ষীপুর বাজারে শীতের এসব আগাম সবজির পরশ পেতে শুরু করেছেন স্থানীয় ক্রেতারা। নাসিরনগর বাজারের সবজি দোকানগুলোতে গিয়ে দেখা যায়, ডালা ভরে সাজিয়ে রাখা হয়েছে […]

সামনে শীত আসছে।শীতের আগাম বার্তা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন হাটবাজারগুলোতে আসতে শুরু করেছে নানা জাতের শীতকালীন তাজা ও টাটকা শাকসবজি। উপজেলার অন্যতম বড় ও ব্যস্ততম নাসিরনগর সদর বাজারে,বুড়িশ্বর বাজার লক্ষীপুর বাজারে শীতের এসব আগাম সবজির পরশ পেতে শুরু করেছেন স্থানীয় ক্রেতারা।
নাসিরনগর বাজারের সবজি দোকানগুলোতে গিয়ে দেখা যায়, ডালা ভরে সাজিয়ে রাখা হয়েছে তাজা লালশাক,পুঁইশাক,লাইশাক, ডাটা শাক,মুলাশাক, বাঁধাকপি, ফুলকপি,মূলা, শিম, শসা, কাঁচা টমেটো,পাকা টমেটো,বেগুন ঢেড়শ,শশা,জিঙ্গা, চিচিংগা,ধুন্দল,ভরবটি,মিষ্টি কুমড়া,চালকুমড়া,লাউ,পটল,করল্লা,ডাটা, মুলাও কাঁচামরিচসহ হরেক রকমের শাকসবজি। নতুন এসব তাজা সবজির পসরা সাজিয়ে বাজারে খুচরা ও পাইকারি বিক্রি করছেন বিক্রেতারা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, শীতের শুরুতেই নতুন শাকসবজির চাহিদা বাজারে বেশ ভালো থাকে। স্থানীয় চাষীদের জমি থেকে সংগৃহীত এসব টাটকা শাকসবজি ক্রেতাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রতিদিন ভোর হতেই নাসিরনগর বাজারে নতুন সবজি কিনতে ভিড় জমাচ্ছেন সাধারণ ক্রেতারা।
বাজারে নতুন সবজির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হলে দাম এখনো অনেকটা সাধারণ ক্রেতাদের হাতের নাগালের বাহিরে তবে আবহাওয়া অনুকূলে থাকলে দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যেই থাকবে বলে আশা করছেন স্থানীয় বিক্রেতারা।
