নাসিরনগরে জুয়ার আসর থেকে ৭ জন গ্রেপ্তার, নগদ টাকাসহ সরঞ্জাম জব্দ

1 min read 2 words 76 views

ইয়াছিন চৌধুরী নিবিড়, নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১০ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত আড়াইটার দিকে নাসিরনগর থানার এসআই প্রীয়তোষ চন্দ্র দত্ত সঙ্গীয় ফোর্সসহ হরিপুর ইউনিয়নের সরকারপাড়ায় অভিযান চালান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর সরকারপাড়ার নাসির মিয়ার বাড়ির উঠানে জুয়া খেলার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই সাতজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নাসির মিয়া (৪৫), জাহার মিয়া (৫২), সাদ্দম হোসেন (৩০), ইউনুস মিয়া (৫৪), সেতু মিয়া (৪৫), ফুল মিয়া (৪৫) ও সোহেল (৪৫)। তাদের সকলের বাড়ি হরিপুর সরকারপাড়া এলাকায়,অভিযানে জুয়া খেলায় ব্যবহৃত ৫২টি তাস কার্ড ও নগদ ১০ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে— ১০০০ টাকার ৩টি, ৫০০ টাকার ১১টি, ২০০ টাকার ৩টি, ১০০ টাকার ১০টি, ৫০ টাকার ৪টি ও ১০ টাকার ৫টি নোট।

এ ঘটনায় নাসিরনগর থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে মামলা (নং-১১, তারিখ ১৯/০৮/২০২৫) রুজু করা হয়েছে। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে এসআই মোবারক আলীর ওপর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে

Related Articles

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক, উদ্ধার ২ লাখ টাকা

1 min read 3 words 485 views কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলালী নামে এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়…

নাসিরনগরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এনসিপির নেতার বিরুদ্ধে মানববন্ধন

1 min read 1 words 144 views নাসিরনগর, প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস পুকুর লিজ দেওয়াকে কেন্দ্র করে জেলার এনসিপির সদস্য আসাদ খোকনের বিরুদ্ধে…

আশুগঞ্জে চোরাচালানকৃত ২ হাজার ৪৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার, ট্রাকসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

1 min read 0 words 164 views ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ২ হাজার ৪৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা…

জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও তথ্য বিক্রি করে কোটি টাকা আয়: নির্বাচন কমিশনের দুই কর্মচারী গ্রেফতার

1 min read 3 words 161 views জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি ও সংবেদনশীল তথ্য অবৈধভাবে বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয় করার অভিযোগে নির্বাচন…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

1 min read 5 words 3.6K views জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন,…

Responses