POTHIKTV

নাসিরনগরে শিশু হাবিবাকে ধর্ষণের পর হত্যা

নাসিরনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামে ঘটে গেছে হৃদয়বিদারক একটি হত্যাকাণ্ড। মনুছ মিয়ার আট বছর বয়সী মেয়ে হাবিবা নিখোঁজের একদিন পর ধর্ষণ ও হত্যার শিকার অবস্থায় উদ্ধার হয়। পরিবার ও স্থানীরা জানান, ২ ডিসেম্বর বিকেল থেকে হাবিবা নিখোঁজ ছিল। বহু খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া না গেলে স্থানীয়দের সঙ্গে নিয়ে রাতভর অনুসন্ধান চালান […]

নাসিরনগরে শিশু হাবিবাকে ধর্ষণের পর হত্যা

নাসিরনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামে ঘটে গেছে হৃদয়বিদারক একটি হত্যাকাণ্ড। মনুছ মিয়ার আট বছর বয়সী মেয়ে হাবিবা নিখোঁজের একদিন পর ধর্ষণ ও হত্যার শিকার অবস্থায় উদ্ধার হয়।

পরিবার ও স্থানীরা জানান, ২ ডিসেম্বর বিকেল থেকে হাবিবা নিখোঁজ ছিল। বহু খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া না গেলে স্থানীয়দের সঙ্গে নিয়ে রাতভর অনুসন্ধান চালান পরিবার। পরদিন ৩ ডিসেম্বর বুধবার সকালে গ্রামের একটি নির্জন জায়গা থেকে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ।

পরিবার স্থানীয়দের দাবি শিশুটিকে ধর্ষণের পর গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। তারা মনে করছেন, ঘটনাটি পূর্বপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে ।

এলাকাজুড়ে নাম নেমেছে শোক, ক্ষোভ ও আতঙ্ক। ঘটনাস্থলে ভিড় করেন বহু গ্রামবাসী। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

 

0
0 comments·0 shares

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ

Uncategorized →