নির্বাচনের দিন যান চলাচলে কড়াকড়ি, মেট্রোরেল চলবে স্বাভাবিক

1 min read 0 words 37 views

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে
রেখে সারাদেশে যানবাহন চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে সরকার। এ বিষয়ে ১
ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ
থেকে জারি করা প্রজ্ঞাপনে ভোটের দিন যান চলাচল সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভোটগ্রহণের দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ট্যাক্সিক্যাব,
পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল
বন্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা কার্যকর
হবে ১১ ফেব্রুয়ারি দিবাগত
রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত
রাত ১২টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা।

পাশাপাশি
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাত ১২টা থেকে ভোট গ্রহণের পরদিন শুক্রবার মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে, তবে ইসি স্টিকারযুক্ত মোটরসাইকেল এই নিষেধাজ্ঞার বাইরে
থাকবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক ও জরুরি সেবায়
নিয়োজিত যানবাহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। ওষুধ, চিকিৎসা, সংবাদপত্র পরিবহন, বিমানবন্দরগামী যাত্রী ও আত্মীয়স্বজন বহনকারী
যানবাহন প্রমাণ দেখাতে পারলে চলাচল করতে পারবে। দূরপাল্লার যাত্রীবাহী যান চলাচলও অনুমোদিত থাকবে।

এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের
জন্য সীমিত সংখ্যক স্টিকারযুক্ত যানবাহন রিটার্নিং কর্মকর্তার অনুমোদনে চলাচলের সুযোগ রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জাতীয় মহাসড়ক, বন্দর এলাকা এবং গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন না হয়। এদিকে
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছে, ভোটের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে এবং ভোটারদের সুবিধার্থে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।

Related Articles

জুলাই জাতীয় সনদে সম্মতি নেবে গণভোট, সংসদ গঠনে ভোট ১২ ফেব্রুয়ারি

1 min read 5 words 621 views নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী, গণভোটের ব্যালট পেপার হবে গোলাপি রঙের এবং জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার থাকবে…

কর্মকর্তারা বিশ্বরোড়ে আছেন কিনা দেখতে ভিডিও কল দিলেন সড়ক উপদেষ্টা

1 min read 14 words 419 views কর্মকর্তারা সড়কে আছেন কিনা তা নিশ্চিত হতে ভিডিও কল দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ…

নির্বাচনের আগে এমএফএসে কড়াকড়ি: ৯৬ ঘণ্টা বন্ধ ক্যাশ-ইন ও ক্যাশ-আউট

1 min read 8 words 62 views আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)—বিকাশ, নগদ, রকেটসহ সব সেবায় বিশেষ বিধিনিষেধ আরোপ…

ত্রয়োদশ সংসদ নির্বাচন: কী করা যাবে, কী যাবে না আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিতে কড়াকড়ি, শৃঙ্খলিত প্রচারণায় জোর

1 min read 0 words 135 views আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা ও আচরণবিধিতে একাধিক কঠোর নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন…

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

1 min read 2 words 1.5K views দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে…

Responses