POTHIKTV

পাকিস্তানে নিখোঁজ হওয়ার পর বস্তাবন্দি অবস্থায় দুই বছরের শিশুর লাশ উদ্ধার

পাকিস্তানের লাকি মারওয়াত এলাকায় নিখোঁজের পর দুই বছরের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর নাম সোহেল খান।

পাকিস্তানে নিখোঁজ হওয়ার পর বস্তাবন্দি অবস্থায় দুই বছরের শিশুর লাশ উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার লাকি মারওয়াত জেলার ওয়ান্ডা শাহাব খেল এলাকায় একটি নৃশংস ঘটনা ঘটেছে। নিখোঁজ হওয়ার পর সোহেল খান নামের দুই বছরের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল শিশুটি।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার নিজ বাড়ির বাইরের গলিতে খেলতে বেরিয়েছিল সোহেল খান। দীর্ঘ সময় পার হলেও সে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। তবে সে সময় তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরবর্তীতে শিশুটির বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ কর্মকর্তারা জানান, ভুক্তভোগী পরিবারটির এলাকায় কারও সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা বা বিরোধ ছিল না বলে জানা গেছে।

ঘটনাটি নজরে আসার পর ডিপিও সাজ্জাদ আহমেদ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের জন্য একটি বিশেষ পুলিশ টিম গঠন করেছেন।

অন্যদিকে, এই ঘটনায় ডাডিওয়ালা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিভিন্ন দিক বিবেচনা করে আইনি তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

সূত্র: ARY News Urdu
1
0 comments·0 shares

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ

World →