POTHIKTV
PCreate story
October 5, 2025

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড

Monir HossainContributor
Follow🛡️ 3% Trust Score
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড

নভেম্বরে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আইরিশরা। ৬ নভেম্বর বাংলাদেশে আসবে দলটি। সিরিজ শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ১১ নভেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম।

টেস্ট সিরিজ শেষে দুদল পাড়ি দেবে চট্টগ্রামের উদ্দেশে। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর।

আয়ারল্যান্ডের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ। এর আগে ২০২৩ সালের এপ্রিলে দুদল একবার মুখোমুখি হয়েছিল টেস্টে। মিরপুরে সেই ম্যাচে জয়ের হাসি হেসেছিল বাংলাদেশ।

0
0 comments·0 shares
PHOTO CARD

Share this post visually

PothikTVPothikTV Uncategorized

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড

নভেম্বরে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আইরিশরা। ৬ নভেম্বর বাংলাদেশে আসবে দলটি। সিরিজ শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ১১ নভেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। টেস্ট সিরিজ […]