প্রবাসে যাওয়ার স্বপ্ন শেষ হলো লিজনের, মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু

1 min read 0 words 50 views

মেহেরপুর সদর উপজেলার আমদহ–টেংরামারি সড়কের আশরাফপুর এলাকায় ড্রামট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিজন হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক রকিবুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আশরাফপুর ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিজন হোসেন মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মফিজুল ইসলামের ছেলে। আহত রকিবুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের সামসুল হোদা মন্ডলের ছেলে। গুরুতর আহত অবস্থায় রকিবুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চকশ্যামনগর থেকে মোটরসাইকেলে করে লিজন ও রকিবুল আশরাফপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আমদহ অভিমুখে আসা বালি বোঝাই একটি ড্রামট্রাক আশরাফপুর ইটভাটার কাছে পৌঁছালে অসাবধানতাবশত মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী লিজন হোসেন মারা যান এবং চালক রকিবুল ইসলাম গুরুতর আহত হন।

আহত রকিবুলকে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

নিহত লিজনের মা জানান, সকালে কাজের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল তার ছেলে। কিছু সময় পর দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। তিনি আরও জানান, অল্প দিনের মধ্যেই লিজনের প্রবাসে যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত বালি বোঝাই ড্রামট্রাকটি জব্দ করে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

ময়মনসিংহে বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

1 min read 1 words 12 views ময়মনসিংহ নগরীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ইসা ফকির (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 1.7K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

দশম গ্রেড চেয়ে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি: ভোগান্তিতে রোগীরা

1 min read 6 words 117 views মশিউর রহমান চন্দন: দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল…

নবীনগরে মোটরসাইকেলের ধাক্কায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্র খাইরুল নিহত

1 min read 0 words 14 views ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় খাইরুল মিয়া (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার…

Responses