POTHIKTV

বাঞ্ছারামপুরে মাজারের তালা ভেঙে দানবাক্সের টাকা ও মালামাল চুরি, ক্ষতি ১ লাখ ৪৫ হাজার টাকা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আম্বর আলী শাহ মাজারের মূল ফটকের তালা ভেঙে দানবাক্সের টাকা ও বিভিন্ন মালামাল চুরির অভিযোগ উঠেছে। চুরি হওয়া টাকা ও মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৪৫ হাজার টাকা। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টা থেকে বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার মধ্যে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মধ্যনগর এলাকায় অবস্থিত মাজারে এ ঘটনা ঘটে। মাজার পরিচালনা […]

বাঞ্ছারামপুরে মাজারের তালা ভেঙে দানবাক্সের টাকা ও মালামাল চুরি, ক্ষতি ১ লাখ ৪৫ হাজার টাকা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আম্বর আলী শাহ মাজারের মূল ফটকের তালা ভেঙে দানবাক্সের টাকা ও বিভিন্ন মালামাল চুরির অভিযোগ উঠেছে। চুরি হওয়া টাকা ও মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৪৫ হাজার টাকা।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টা থেকে বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার মধ্যে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মধ্যনগর এলাকায় অবস্থিত মাজারে এ ঘটনা ঘটে।

মাজার পরিচালনা কমিটির সহসভাপতি এটিএম বাক্কী থানায় দেওয়া লিখিত অভিযোগে জানান, মঙ্গলবার রাতে মাজারের ভেতর ও আশপাশের এলাকা ঘুরে দেখে মূল ফটকে তালা লাগিয়ে তিনি চলে যান। পরদিন সকালে মাজারে গিয়ে ফটকের তালা ভাঙা ও সামনের দরজা খোলা দেখতে পান। পরে খোঁজ নিয়ে দানবাক্সের টাকা ও বিভিন্ন মালামাল চুরির বিষয়টি জানতে পারেন।

অভিযোগ অনুযায়ী, মাজারের দানবাক্স থেকে আনুমানিক এক লাখ টাকা, প্রায় ২০ হাজার টাকা মূল্যের আটটি কাঁসার পাতিল এবং প্রায় ২৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন আসবাবপত্র চুরি হয়েছে। সব মিলিয়ে চুরি হওয়া অর্থ ও মালামালের মূল্য প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা।

ঘটনার পর আশপাশে খোঁজখবর নিয়েও চুরির সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় লিখিত অভিযোগ দেন মাজার পরিচালনা কমিটির সহসভাপতি।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন জানান, মাজারে চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

0
0 comments·0 shares

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ

Community →