বিদ্যালয়ের একমাত্র গেটে কাঁটাতার, পাঁচ ঘণ্টা অপেক্ষার পর ফিরে গেল শিক্ষার্থীরা

রাজশাহীর তানোর উপজেলার জুমার পাড়া এলাকায় একমাত্র প্রবেশপথে কাঁটাতারের বেড়া দিয়ে একটি বিদ্যালয়ের গেট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় রোকন উদ্দীন মোল্লার বিরুদ্ধে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জুমার পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনার পর শিক্ষার্থীরা প্রায় পাঁচ ঘণ্টা বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থেকেও ভেতরে প্রবেশ করতে না পেরে শেষমেশ বাড়ি ফিরে যেতে বাধ্য হয়।

এলাকাবাসী, শিক্ষক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৯৮ সালে বাধাইড় ইউনিয়নের জুমার পাড়ায় প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ইউনিয়নের একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকেই পাকা সড়ক থেকে গেট পর্যন্ত প্রায় ১১ ফুট জায়গা ব্যবহার করে আসছে বিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, মুন্ডমালা-আমনুরা সড়কের পাশের ওই জায়গাটি নিজের দাবি করে সেখানে দোকানঘর নির্মাণের পরিকল্পনা করেন রোকন উদ্দীন মোল্লা এবং নির্বাচনের পরদিন গেটের সামনে কাঁটাতারের বেড়া দিয়ে পথ বন্ধ করে দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইউরেকা খাতুন বলেন, স্কুল প্রতিষ্ঠার পর থেকেই নির্ধারিত জায়গা রেখে গেট নির্মাণ করা হয়েছে। হঠাৎ করে গেটের সামনে বেড়া দিয়ে প্রবেশপথ বন্ধ করে দেওয়ায় শিক্ষক-শিক্ষার্থী কেউই বিদ্যালয়ে ঢুকতে পারেননি।

ঘটনার খবর পেয়ে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছান তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে তাৎক্ষণিকভাবে কোনো সমাধান হয়নি বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। তানোর সহকারী কমিশনার (ভূমি) শিব সংকর বসাক বলেন, সংশ্লিষ্ট জমিটি রোকন উদ্দীন মোল্লার নিজস্ব সম্পত্তি বলে দাবি করা হয়েছে এবং বিকল্প রাস্তার ব্যবস্থা করার চেষ্টা করা হবে।

পরবর্তীতে কিছু শিক্ষার্থী বিদ্যালয়ের পেছনের একটি সরু গলি দিয়ে ভেতরে প্রবেশ করতে সক্ষম হলেও অধিকাংশ শিক্ষার্থী দীর্ঘ সময় অপেক্ষার পর বাড়ি ফিরে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Related Articles

যৌন কেলেঙ্কারিতে শেষ হয় ১০ তারকার ক্যারিয়ার

কেভিন স্পেসি হলিউডের অন্যতম সেরা অভিনেতাদের একজন কেভিন স্পেসির তারকাখ্যাতি ছিল আকাশছোঁয়া। ‘আমেরিকান বিউটি’, ‘দি ইউজুয়াল সাসপেক্টস’ তারকা বড় ঝামেলায় পড়েন ২০১৭ সালে। দুবারের অস্কারজয়ী…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতা চেষ্টা করেছে। অতীতে জীবনের পরের ধাপে…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন, কীভাবে বাংলাদেশের জুলাই বিপ্লব বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে…

Responses