POTHIKTV
P创建动态

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অস্ত্রসহ পাঁচজন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাত গ্রেফতারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা ডাকাতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানায় জড়ো হয়েছেন। রোববার (১৩ অক্টোবর) গভীর রাতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর রাত ২টা ২০ মিনিটে বাঞ্ছারামপুর পৌরসভার ৬নং […]

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অস্ত্রসহ পাঁচজন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাত গ্রেফতারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা ডাকাতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানায় জড়ো হয়েছেন।

রোববার (১৩ অক্টোবর) গভীর রাতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর রাত ২টা ২০ মিনিটে বাঞ্ছারামপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কান্দাপাড়া এলাকার মনোয়ারা বেগমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল হামলা চালায়। তারা ঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে ভয়ভীতি প্রদর্শন করে নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও টর্চলাইটসহ প্রায় ৫ লাখ ১০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মনোয়ারা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

পরে এসআই (নি.) মো. কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি আবুল হোসেন ও মো. সোহানসহ সন্দেহভাজন আসামি মো. আদিল, মো. রাসেল ও ফারুক মুন্সীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫টি লোহার কিরিচ, ১টি স্টিলের চাপাতি, ১টি লোহার চাপাতি এবং ১টি ধারালো ছোরা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত অস্ত্র বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জামিল খান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের আদালতে রিমান্ডের আবেদন করা হবে। তিনি আরও বলেন, “এই সফল অভিযানের মাধ্যমে এলাকায় ডাকাতির ঘটনায় জড়িত চক্রের একটি বড় অংশকে শনাক্ত করা সম্ভব হয়েছে।”

0
0 comments·0 shares
PHOTO CARD

Share this post visually

PothikTVPothikTV 社区