ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাতশালা গ্রামে পুকুরের পানিতে ডুবে তাওহিদ ভূঁইয়া নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার বাসুদেব ইউনিয়নের ভাতশালা গ্রামে এ ঘটনা ঘটে। তাওহিদ ওই গ্রামের রাকিব ভূঁইয়ার ছোট ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ি থেকে বের হয়ে যায় তাওহিদ। পরে […]

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাতশালা গ্রামে পুকুরের পানিতে ডুবে তাওহিদ ভূঁইয়া নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার বাসুদেব ইউনিয়নের ভাতশালা গ্রামে এ ঘটনা ঘটে। তাওহিদ ওই গ্রামের রাকিব ভূঁইয়ার ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ি থেকে বের হয়ে যায় তাওহিদ। পরে বাড়ির পাশের মসজিদের ঘাটের সিঁড়িতে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায় সে।
প্রায় ২০ থেকে ২৫ মিনিট পর গ্রামের কয়েকজন তরুণ পুকুরে নেমে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে বাড়িতে নেওয়া হয়। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার সন্ধ্যায় জানাজা শেষে ভাতশালা গ্রামের কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়।
