POTHIKTV

‘ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে রামরাইল বিচ্ছিন্ন করার চক্রান্ত মানি না’—রামরাইলে বিক্ষোভে উত্তাল জনপদ।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল, সুলতানপুর এবং বাসুদেব ইউনিয়নকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিশাল মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। রামরাইল ইউনিয়নবাসীর আয়োজনে এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনতা রাজপথে নেমে আসেন। ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ আন্দোলনকারীরা বিভিন্ন ফেস্টুন ও ব্যানার হাতে বিক্ষোভ মিছিলে অংশ নেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল—“আমাদের ইউনিয়ন […]

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল, সুলতানপুর এবং বাসুদেব ইউনিয়নকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিশাল মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। রামরাইল ইউনিয়নবাসীর আয়োজনে এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনতা রাজপথে নেমে আসেন।
ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ আন্দোলনকারীরা বিভিন্ন ফেস্টুন ও ব্যানার হাতে বিক্ষোভ মিছিলে অংশ নেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল—“আমাদের ইউনিয়ন নিয়ে ষড়যন্ত্রের নতুন উপজেলো মানি না, মানব না”, “রক্ত দিব তবুও সদর থেকে আলাদা হব না”, এবং “কবিরের ষড়যন্ত্রের সিদ্ধান্ত মানি না, মানব না”।
বিক্ষোভ সমাবেশে বক্তারা ও আন্দোলনকারীরা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা থেকে রামরাইলসহ অন্য ইউনিয়নগুলোকে বিচ্ছিন্ন করার যেকোনো ধরনের চক্রান্ত বা দূরভিসন্ধি এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। অস্তিত্বের ওপর কোনো ধরনের আঘাত আসলে তা বরদাস্ত করা হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তারা।
শান্তিপূর্ণ এই মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচিতে ছোট থেকে শুরু করে বয়োবৃদ্ধ মুরুব্বি ও বিভিন্ন পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তাদের দাবি জোরালোভাবে তুলে ধরেন।

0
0 comments·0 shares

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ

Community →