ভোরের আগুনে সর্বস্ব হারাল ৬ পরিবার, টঙ্গীবাড়ীতে পুড়ে ছাই বসতঘর

1 min read 1 words 45 views

স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাইচ মালধা গ্রামে ভোরের নীরবতা ভেঙে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় সামগ্রী নষ্ট হয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফজরের নামাজের প্রস্তুতিকালে কাইচ মালধা জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আগুনের লেলিহান শিখা দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী ছুটে আসে।
স্থানীয়রা প্রথমে নিজেদের মতো করে আগুন নেভানোর চেষ্টা করেন এবং একই সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেন। টঙ্গীবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সিরাজদিখান ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়া হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এই অগ্নিকাণ্ডে আলী হোসেন, জামাল হাওলাদার, শাহ আলম হাওলাদার, শাহান শাহ হাওলাদার, কাইয়ুম হাওলাদার ও আমান হোসেনের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে তাদের জীবনের সঞ্চিত সহায়-সম্পদ মুহূর্তেই ভস্মীভূত হয়।

যদিও এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। অনেকেই খোলা আকাশের নিচে রাত কাটানোর আশঙ্কায় রয়েছেন।

খবর পেয়ে টঙ্গীবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আগুনের সঠিক কারণ তদন্ত করে জানা যাবে। ক্ষয়ক্ষতির পরিমাণও যাচাই করা হচ্ছে।

Related Articles

লালবাগে প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

1 min read 1 words 72 views রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 3.7K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

কুষ্টিয়ার নির্বাচন অফিসে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে জেলা প্রশাসক

1 min read 4 words 112 views কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে অফিস ভবনের…

করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ১৪, নিখোঁজ ৫৮

1 min read 1 words 40 views পাকিস্তানের বৃহত্তম শহর করাচির গুল প্লাজা শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা…

সাভারে হানিফ পরিবহনের বাসে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই

1 min read 1 words 56 views ঢাকার সাভারে হানিফ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় কফিল…

Responses