ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: আদালতের স্বপ্রণোদিত মামলা

1 min read 12 words 12 views

ভোলায় একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যুর ঘটনায় আদালত স্বপ্রণোদিত (সুয়োমোটো) মামলা গ্রহণ করেছেন। ভুল রক্তের গ্রুপ সরবরাহের কারণে এ মৃত্যুর ঘটনা ঘটেছে এমন অভিযোগ গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি আদালতের নজরে আসে

আদালত সূত্রে জানা গেছে, ভোলা পৌর এলাকার বন্ধন ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের জন্য ভর্তি হন ভোলা শহরের আবহাওয়া অফিস রোড এলাকার বাসিন্দা শরিফের স্ত্রী লামিয়া আক্তার (২২)। অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ জানুয়ারি ২০২৬ বিকেলে তাঁর মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, চিকিৎসাকালে তাঁকে ভুল রক্তের গ্রুপের রক্ত দেওয়া হয়েছিল

পরদিন জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে ঘটনাটি প্রকাশিত হলে ভোলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমান বিষয়টি আমলে নিয়ে নিজ উদ্যোগে মিস কেস নং ০১/২৬ রুজু করেন।

আদালতের আদেশে বলা হয়েছে, সংবাদে উল্লিখিত ঘটনাটি প্রাথমিকভাবে গুরুতর চিকিৎসা অবহেলার ইঙ্গিত বহন করে, যা জনস্বাস্থ্য ও রোগীর নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক। এ কারণে বিষয়টি গুরুত্বসহকারে তদন্তের প্রয়োজন রয়েছে।

আদেশে Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982-এর বিভিন্ন ধারার কথাও উল্লেখ করা হয়। আইনের ধারা ৯ অনুযায়ী, বেসরকারি ক্লিনিক পরিচালনায় লাইসেন্সের সব শর্ত যথাযথভাবে মানা বাধ্যতামূলক। এর মধ্যে রয়েছে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, জীবনরক্ষাকারী ওষুধের পর্যাপ্ত মজুত এবং নিবন্ধিত চিকিৎসক ও নার্সের উপস্থিতি নিশ্চিত করা

এছাড়া ধারা ১১ অনুযায়ী, বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরির নিয়মিত পরিদর্শন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনগত দায়িত্ব বলেও আদালত উল্লেখ করেন। পরিদর্শনে অনিয়ম বা বিধি লঙ্ঘন ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে।

আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

এদিকে এ ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। সচেতন নাগরিকদের মতে, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে তদারকি ও জবাবদিহি আরও কঠোর না হলে এ ধরনের প্রাণঘাতী অবহেলা বন্ধ করা সম্ভব হবে না।

Related Articles

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.5K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

গাজীপুর শ্রীপুরে নার্স দিয়ে ডেলিভারীতে নবজাতকের মৃত্যুর অভিযোগ

1 min read 18 words 393 views মোঃ মিন্টু মিয়া,বিশেষ প্রতিনিধি গাজীপুর:গাজীপুরের শ্রীপুরে ডাক্তারের অনুপস্থিতিতে নার্স দিয়ে প্রসূতির ডেলিভারী করার সময় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 439 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

লক্ষ্মীপুরে তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন: ঘুমন্ত শিশুর মৃত্যু, তিনজন আহত

1 min read 4 words 43 views   জিহাদুল ইসলাম জিহাদ:লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ সময়…

দশম গ্রেড চেয়ে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি: ভোগান্তিতে রোগীরা

1 min read 6 words 442 views মশিউর রহমান চন্দন: দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল…

Responses