মাধবপুরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা  সদস্য ও আমীর মাওলানা মুখলিসুর রহমান

1 min read 1 words 15 views

রিমা দেব , মাধবপুর ( হবিগঞ্জ): জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা  সদস্য ও আমীর হবিগন্জ -৪  আসনের মনোনিত প্রার্থী  মাওলানা মুখলিসুর রহমান  মাধবপুরে  কর্মরত  সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন।

আজ বৃহস্পতিবার ( ৯ অক্টোবর)  দুপুরে স্থানীয় একটি হোটেলে তিনি মাধবপুরে ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন।
এই সময় তিনি পিআর পদ্ধতি নিয়ে ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কথা বলেন।

শুরা সদস্য ও কেন্দ্রীয় আমির মুখলিসুর রহমান বলেন, এই দেশে জামায়াতে ইসলাম রাষ্ট্র পরিচালনায় আসলে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া হবে। একটি ডিমের ভিতর কুসুম যেমন নিরাপদ থাকে ঠিক তেমনি ভাবে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া হবে।

তিনি আরো বলেন,  আমরা চাই পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। এতে কেউ জোর পুর্বক ক্ষমতায় আসতে পাড়বে না।

এই সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি এডভোকেট নজরুল ইসলাম, মাধবপুর উপজেলার আমীর মাওলানা আলাউদ্দিন ভুইয়া, উপজেলার সেক্রেটারি মোস্তফা কামাল, মাধবপুর পৌর  জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রহমান সোহাগ।
এই সময় বিভিন্ন গন মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিল।

Related Articles

মাধবপুর মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সভা প্রতিটি ক্লিনিকে সনদদ্বারী মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবি

1 min read 0 words 119 views রিমা দেব, মাধবপুর প্রতিনিধি:  হবিগঞ্জের মাধবপুরে “ মাধবপুর মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন ” এর  সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (…

শান্তি , স্থিতিশীলতা ও গণতন্ত্র প্রতিষ্টার লক্ষ্যে মাধবপুরে জাকের পার্টির জনসভা ও র‍্যালি

1 min read 0 words 79 views রিমা দেব,মাধবপুর জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে কেন্দ্রিয় কর্মসূচির ধারাবাহিকতায় শান্তি , স্থিতিশীলতা ও গণতন্ত্র প্রতিষ্টার লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে…

ভোট দিয়ে সুযোগ দিলে ভবিষ্যতে নারীদের নির্বাচনে আনা হবে, বললেন জামায়াত প্রার্থী

1 min read 3 words 80 views জনগণ ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিলে ভবিষ্যতে নারীদের নির্বাচনে আনা হবে বলে জানিয়েছেন ঢাকা-১২ আসনের জামায়াতে ইসলামীর…

Responses