POTHIKTV

রাজ পরিবার যখন আদম ব্যাবসায় জড়িত

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়াে পুনরায় বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হওয়ার কথা থাকলেও মালয়েশিয়ান সিন্ডিকেট এবং বাংলাদেশ সরকারের টানা পোড়ানোর কারণে এখন তা অনিশ্চিত।সরকার ৩১ অক্টোবর থেকে মেডিকেলের ঘোষণা দিলেও কার্যত তা হচ্ছেনা। মালয়েশিয়াভিত্তিক আইটি প্রতিষ্ঠান বেস্টিনেট (Bestinet Sdn Bhd)-এর প্রতিষ্ঠাতা হলেন আমিনুল ইসলাম আব্দুল নূর । […]

রাজ পরিবার যখন আদম ব্যাবসায় জড়িত

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়াে পুনরায় বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হওয়ার কথা থাকলেও মালয়েশিয়ান সিন্ডিকেট এবং বাংলাদেশ সরকারের টানা পোড়ানোর কারণে এখন তা অনিশ্চিত।সরকার ৩১ অক্টোবর থেকে মেডিকেলের ঘোষণা দিলেও কার্যত তা হচ্ছেনা।

মালয়েশিয়াভিত্তিক আইটি প্রতিষ্ঠান বেস্টিনেট (Bestinet Sdn Bhd)-এর প্রতিষ্ঠাতা হলেন আমিনুল ইসলাম আব্দুল নূর ।
তিনি মূলত বাংলাদেশ বংশোদ্ভূত একজন ব্যবসায়ী এবং মালয়েশিয়ার স্থায়ী নাগরিকত্ব (PR) লাভ করেছেন। মালয়েশিয়ায় বিদেশী কর্মী নিয়োগ ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত ডিজিটাল প্ল্যাটফর্ম FWCMS (Foreign Workers Centralised Management System) তৈরির মূল পরিকল্পনাকারী এবং উদ্যোক্তা এই আমিনুল ইসলাম । তার সাথে আছে বাংলাদেশের আদম ব্যাপারী রুহুল আমিন স্বপন। তাছাড়া মালয়েশিয়া অংশের মধ্য আছেন তেংকু আব্দুল রহমান আহমেদ শাহ এবং দাতুক ইসমাইল মোহাম্মদ নূর।
Bestinet Sdn Bhd এবং FWCMS এর প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম আব্দুল নূর হলেও,কৌশলগত কারণে কার্যত তিনি এখন কোন পদে নেই।

বর্তমানে দাতুক ইসমাইল মোহাম্মদ নূর যে প্রতিষ্ঠানের সিইও (CEO), সেই বেস্টিনেট (Bestinet Sdn Bhd)-এর সাথে পাহাং রাজ্যের রাজপরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে。
পাহাং রাজ্যের রাজপরিবারের প্রভাবশালী সদস্য তেংকু আব্দুল রহমান সুলতান আহমদ শাহ ২০২৩ সালে বেস্টিনেট-এর সাথে সরাসরি যুক্ত হন। তিনি পাহাং রাজ্যের সাবেক সুলতানের পুত্র এবং বর্তমান সুলতানের ভাই।

২০২৩ সালের ৩০ জুন তেংকু আব্দুল রহমান পাহাং রাজপরিবারের প্রতিনিধি হিসেবে বেস্টিনেট এসডিএন বিএইচডি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং পরিচালক (Director) হিসেবে নিযুক্ত হন。 তিনি সাবেক চেয়ারম্যান দাতুক সেরি মোহাম্মাদ আমিন আব্দুল নূরের স্থলাভিষিক্ত হয়েছিলেন。
পাহাং রাজ্যের এই শীর্ষ রাজপরিবার সদস্য যুক্ত হওয়ার পর দাতুক ইসমাইল মোহাম্মদ নূর সিইও হিসেবে কোম্পানির দৈনিক প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করেন এবং তেংকু আব্দুল রহমান কোম্পানির কৌশলগত দিকনির্দেশনা ও বোর্ডে নেতৃত্ব দিয়ে থাকেন।
দাতুক ইস্মাইল মোহাম্মদ নূর হলেন মালয়েশিয়ার একজন শীর্ষস্থানীয় আইটি পেশাদার এবং ব্যবসায়ী ব্যক্তিত্ব। বর্তমানে তিনি মালয়েশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান বেস্টিনেট এসডিএন বিএইচডি (Bestinet Sdn Bhd)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে দায়িত্ব পালন
এফডব্লিউসিএমএস (FWCMS): তার নেতৃত্বে বেস্টিনেট মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক ব্যবস্থাপনার জন্য ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (FWCMS) নামক ডিজিটাল প্ল্যাটফর্মটি পরিচালনা করে, যা লাখ লাখ শ্রমিকের সঠিক নথিপত্র ও আইনি সুরক্ষায় ভূমিকা রাখার নামে বাংলাদেশ থেকে শ্রমিক আমদানি করে বিলিয়ন ডলার হাতিয়ে নিচ্ছে।
দাতুক ইসমাইল মোহাম্মদ নূর যে প্রতিষ্ঠানের সিইও (CEO), সেই বেস্টিনেট (Bestinet Sdn Bhd)-এর সাথে পাহাং রাজ্যের রাজপরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
এবং এই সম্পর্ককে ব্যাবসায়িক কাজে লাগিয়ে এই চারজন বাংলাদেশের মানুষের চোখে ধুলো দিয়ে হাতিয়ে নিচ্ছে বিলিয়ন ডলার।
বেস্টিনেট (Bestinet) এবং তাদের ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (FWCMS)-কে ঘিরে মালয়েশিয়া ও বাংলাদেশ উভয় দেশেই বেশ কিছু বড় ধরনের চুক্তি ও গুরুতর বিতর্ক রয়েছে। এই ব্যবস্থার সঙ্গে পাহাং রাজপরিবারের ব্যবসায়িক সংযুক্তি এবং শ্রমিক নিয়োগের একচেটিয়া নিয়ন্ত্রণ নিয়ে নানা জল্পনার সৃষ্টি হয়েছে।
২০২৪ সালের মাঝামাঝি সময়ে এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তৎকালীন আনোয়ার ইব্রাহিম সরকার অভিবাসন ব্যবস্থায় বড় সংস্কার এনে চুক্তি বাতিল বা পরিবর্তন করতে চাইলেও শেষ পর্যন্ত তীব্র প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক (রাজ পরাবারের) চাপের মুখে বেস্টিনেটের সাথে চুক্তির মেয়াদ আরও ৩ বছরের জন্য বৃদ্ধি করা হয়।

0
0 comments·1 share

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ

Community →