POTHIKTV

সরাইলে শ্রমিক দলের পরিচিতি সভা ও সমাবেশ অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী

সরাইলে শ্রমিক দলের পরিচিতি সভা ও সমাবেশ অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সরাইল সদর ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ সভায় বিএনপি, যুবদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত […]

সরাইলে শ্রমিক দলের পরিচিতি সভা ও সমাবেশ অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সরাইল সদর ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ সভায় বিএনপি, যুবদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসন-৩৪-এর সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপ্পন। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক আন্দোলনে শ্রমিক দলের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আনিছুল ইসলাম ঠাকুর। তিনি শ্রমিক দলের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম বা সুবিধাবাদী কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করেন। পাশাপাশি ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন এবং সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের সভাপতি মো. হেবজুল বারি এবং সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মো. মোস্তফা। তাঁরা শ্রমজীবী মানুষের অধিকার আদায়, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে কাজ করার ওপর গুরুত্ব দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। এ ছাড়া বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ এবং সরাইল উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক দুলাল মাহমুদ আলী।

সরাইল উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক শাহ্ আলম খন্দকারের সভাপতিত্বে এবং সদস্যসচিব মীর সায়ানের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

0
0 comments·0 shares

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ

Community →